ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৯ মার্চ) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।

তিনি বলেন, ইফতার অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল ৫টায় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। চলবে রাত ১০টা পর্যন্ত। পরিস্থিতি আবারও উত্তপ্ত হলে ১৪৪ ধারা জারির সময় আরও বাড়ানো হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ঘোষণার পর থেকেই ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিল পদবঞ্চিত একটি পক্ষ। বুধবার সন্ধ্যায় নান্দাইল পৌর সদরের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয় আহ্বায়ক কমিটি। অন্যদিকে, একই সময়ে ওই স্থানেই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা।

বিকেল ৪টার পর দুই পক্ষের উত্তেজনার একপর্যায়ে ইটপাটকেল ও ককটেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এসময় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুর রহমান রতন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন ফেরদৌস, যুবদল নেতা আবু হুরায়রাসহ অন্তত ১০ জন আহত হন। লাদেন মিয়া নামের এক যুবদল নেতাকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শোনা গেছে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর