মালয়েশিয়ায় বাড়ছে অভিবাসীদের অপরাধ প্রবণতা, পুলিশের উদ্বেগ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীসহ বিদেশি নাগরিকদের অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার পুলিশ প্রধান তান শ্রী রাজারুদ্দিন হুসেইন এক বিবৃতিতে জানিয়েছেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত চার বছরে মোট ৯ হাজার ৬৮৪ জন বিদেশি নাগরিককে নানা অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, ডাকাতি, চুরি, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

বিবৃতিতে তিনি জানান, অপরাধে জড়িতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসামি ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক।

মঙ্গলবার দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলছে, পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ের মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে ৪ হাজার ২২২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, বৈধ ভিসা নিয়ে প্রবেশ করলেও অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার কারণে ৬ হাজার ৫৫৯ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ২০২০ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় মোট ২ হাজার ১৪১ জন বিদেশি নাগরিককে বিভিন্ন অপরাধে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪১৪ জনকে ফৌজদারি অপরাধ, ৩২৫ জনকে আর্থিক জালিয়াতি ও ৪০২ জনকে মাদক-সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোঁজা হচ্ছে।

তান শ্রী রাজারুদ্দিন জানান, অবৈধ অভিবাসীদের শনাক্ত করা, তাদের অবস্থান নির্ধারণ করা এবং আন্তর্জাতিক সহযোগিতার সীমাবদ্ধতা পুলিশি কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তবে, মালয়েশিয়ার পুলিশ প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব সমস্যার সমাধানে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বাস দেন তিনি।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর