কাজ না করে টাকা উওোলনের অভিযোগের কুসিকে দুদকের অভিযান

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লা সিটি করপোরেশনে এন এস গ্যালারির টেন্ডারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশন এ দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে একটি “এনফোর্সমেন্ট” অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো: মাসুম আলী।

দুদক সূত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এন এস গ্যালারীর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম দুই অর্থবছরে প্রায় ৩১ টি টেন্ডারে প্রায় ২ শত ৩১ কোটি টাকার টেন্ডার বরাদ্দ পায়। ওই বরাদ্দের মধ্যে অনিয়ম দুনীতির অভিযোগ রয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদক।

এ বিষয় জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী পরিচালক মো: ছামছুল আলম বলেন, এন এস গ্যালারির মালিক সাইফুল ইসলামের নামে অভিযোগ ছিলো। আমাদের কাছে তথ্য চেয়েছে আমরা তথ্য দিয়েছি দুদককে।

অভিযানের বিষয়ে কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো: মাসুম আলী বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন টেন্ডারের বিভিন্ন অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ অভিযোগের কারণে আমাদের দুদক হেড অফিসের নির্দেশে কুমিল্লা দুদক অফিস থেকে “এনফোর্সমেন্ট” অভিযান পরিচালনা করছি।

তিনি আরও বলেন, অভিযানে রেকর্ড পত্রে দেখা গেছে এন এস গ্যালারি বেশ কিছু টেন্ডার পেয়েছেন। অভিযানে পাওয়া কাগজপত্র ও তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা নিতে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন, দুদক কুমিল্লার সহকারী পরিচালক তারিকুর রহমান ও দুদক সদস্য মামুনুর রশিদ।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর