ফিরেই গোল সুনীল ছেত্রির, ভারত জিতলো ৩-০ ব্যবধানে

প্রায় ৯ মাস পর অবসর ভেঙে ভারত জাতীয় দলে ফিরেই গোল করলেন সুনীল ছেত্রি। আজ (বুধবার) শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারতীয় জিতেছে ৩-০ গোলে। আগামী ২৫ মার্চ এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ভারত। এই দুই ম্যাচ সামনে রেখে সুনীল ফিরেছেন জাতীয় দলে। ভারতের জার্সিতে ১৫২তম ম্যাচ খেললেন এই সুপারস্টার।

প্রত্যাবর্তন ম্যাচে গোল করে ছেত্রি বুঝিয়ে দিলেন এখনও দেশকে অনেক কিছু দেওয়ার বাকি। বুঝিয়ে দিলেন, কেন কোচ মানোলো তাকে ফেরার প্রস্তাব দিয়েছেন।

শিলংয়ের মাঠে খেলার শুরু থেকেই ছিল ভারতের আক্রমণ। দুই প্রান্ত ধরে লিস্টন কোলাসো ও মহেশ নাওরেম সিংহ আক্রমণে উঠছিলেন। ছোট ছোট পাসে খেলছিল ভারত। শুরুর কয়েক মিনিটেই একাধিকবার বল ভেসে আসে মালদ্বীপের বক্সে। কিন্তু গোল আসেনি। এই ম্যাচে শুরুতে ছেত্রির জুটি ছিলেন ভালপুইয়া।

৩৫ মিনিটে ব্রেন্ডন ফার্নান্দেসের কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন রাহুল। এক গোল করার পরে আক্রমণের ধার আরও বাড়ায় ভারত। ৬৫ মিনিটে বক্সের মধ্যে থেকে গোল করার সুযোগ নষ্ট করেন লিস্টন। তার শট বাঁচান মলদ্বীপের গোলরক্ষক। কিন্তু তারপরেই কর্নার থেকে হেডে গোল করেন লিস্টন। ভারত ২-০ এগিয়ে গেলেও মাঠের দর্শকদের মন ভরছিল না। তারা ছেত্রির পা থেকে গোল দেখতে চাইছিলেন।

ভক্তদের আশাহত করেননি ছেত্রি। ৭৬ মিনিটে লিস্টনের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। ৮২ মিনিটে ভারতীয় সুপারস্টারকে তুলে নেন কোচ।

  • Related Posts

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে হার দিয়েই শেষ হলো সাম্প্রতিক সময়ের অন্যতম সফল এক আন্তর্জাতিক ক্যারিয়ার। বৃহস্পতিবার আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন নিকোলাস ওতামেন্দি। দেশের হয়ে তিনি খেলেছেন…

    Continue reading
    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভারতজুড়ে চলা বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তরুণরা যেন কখনো পরিশ্রম আর মেধার ওপর বিশ্বাস না হারায়, তা নিশ্চিত করার জন্য সমাজের…

    Continue reading

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

    মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের