খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগ ও পুলিশের ওপর হামলায় মামলা

রাজধানী খিলক্ষেতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় সজীব ও ইউসুফ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।আর শিশু ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর পরিবার থেকে আরেকটি মামলা করা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত কিশোরকে (১৬) আসামি করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল রাতে খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ নিজেই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। সেই মামলায় সজীব ও ইউসুফ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শিশু ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর পরিবার থেকে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সে বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সার্জারি স্পেশালিস্ট চিকিৎসক ডা. শিশির কুমার ঘোষ জানান, ওই কিশোরের অবস্থা স্থিতিশীল। তার শরীরের বিভিন্ন স্থানে জখম আছে। এছাড়া মাথায় কোনো রক্তক্ষরণ হয়নি। হাসপাতালের কাগজে-কলমে তার বয়স দেখানো হয়েছে ১৬ বছর, কিন্তু স্বজনরা বলছেন, তার বয়স হবে ১২-১৩ বছর।

আর ভুক্তভোগী শিশুটি ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি। সকালে তার ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়।

এর আগে গত মঙ্গলবার (১৮ মার্চ) রাতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই কিশোরকে আটক করা হয়। পুলিশ তাকে থানায় নিয়ে আসার সময় খিলক্ষেত বাজার এলাকায় একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে ওই কিশোরকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান আশিকসহ সাতজন আহত হন। রাতেই ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোরকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর