এক পর্দায় শাকিব খান ও শরীফুল রাজ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার সিনেমা মানেই ভক্তদের জন্য উৎসব। ঈদের উৎসবে তিনি সিনেমা নিয়ে হাজির হয়ে আনন্দের মাত্রা বাড়িয়ে দেন। আসছে রোজার ঈদেও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিবের নতুন সিনেমা।

ঈদে টিভিতেও হাজির হবেন নায়ক বেশ কিছু সিনেমায়। তার নতুন পুরোনো সিনেমা দেখা যাবে দীপ্ত টিভির পর্দায়। একই চ্যানেলে প্রচার হবে আরেক নায়ক শরীফুল রাজের সিনেমাও।

দীপ্ত টিভি জানায়, ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে রায়হান রাফির পরিচালিত ‘তুফান’। এটি হতে যাচ্ছে সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। বেশ মোটা অংকে সিনেমাটির টিভি স্বত্ব কিনেছে দীপ্ত টিভি। ‘তুফান’ সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ।

তবে তার আগে ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমাটি। এই ছবিতেই অভিনয় করছেন রাজ। তার বিপরীতে আছেন কলকাতার দর্শনা বণিক। ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে দীপ্ত।

আর ঈদের প্রথম দিন সকাল ৯টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় বাংলা সিনেমা ‘মেঘনা কন্যা’। এ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন ও কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

এছাড়া থাকছে ঈদের দিন দুপুর ১টায় থাকছে বাংলা সিনেমা ‘শিকারী’, ৩য় দিন সকাল ৯টায় ‘তালাশ’, দুপুর ১টায় ‘নোলক’, ৪র্থ দিন সকাল ৯টায় ‘অন্তর্জাল’, দুপুর ১টায় ‘নবাব’, ৫ম দিন সকাল ৯টায় ‘প্রহেলিকা’, দুপুর ১টায় ‘বীর’, ৬ষ্ঠ দিন সকাল ৯টায় ‘মুখোশ’, দুপুর ১টায় ‘মন যেখানে হৃদয় সেখানে’।

ঈদের ৭ম দিন সকাল ৯টায় প্রচার হবে ওয়েব ফিল্ম ‘পয়জন’। পরিচালনায় সঞ্জয় সমাদ্দার, অভিনয় করেছেন তানজিন তিশা, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। এদিন দুপুর ১টায় দেখানো হবে বাংলা সিনেমা ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’। শাকিব খান, অপু বিশ্বাসকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ