ভারতের বিপক্ষে ম্যাচকে ‘ফিফটি-ফিফটি’ বলছেন ক্যাবরেরা

ফুটবল মাঠে বাংলাদেশের বিপক্ষে ভারত চিরন্তন ফেবারিট। দুই দেশের অতীত মুখোমুখির পরিসংখ্যান ঝুঁকে আছে ভারতের দিকেই। এই প্রজন্মের অনেকেই ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় দেখেনি। ১৯৯৯ সালে নেপালের কাঠমান্ডুতে সাফ গেমসে বাংলাদেশ সর্বশেষ সরাসরি হারিয়েছিল ভারতকে। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল জিতেছিল গোল্ডেন গোলে।

২০২১ সাফের পর আবার মুখোমুখি হচ্ছে দুই দেশ। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আবার দেখা হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এই ম্যাচে অন্যরকম আবহ এনে এনে দিয়েছে ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি। দেশের ফুটবলামোদীরা রোমাঞ্চকর মুডে আছে হামজার আগমনে। খুশি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও দলের অন্য ফুটবলাররাও।

এ ম্যাচেও ভারত ফেবারিট। ভারতের খেলোয়াড়রা এরই মধ্যে বাংলাদেশকে কোনো গোল করতে না দিয়ে ম্যাচ জেতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে পা রেখে হামজাও ভারতকে হারানোর প্রত্যাশার কথা শুনিয়েছেন। এমন অবস্থায় কোচ কী ভাবছেন? সৌদি আরব থেকে ঢাকায় ফিরে ক্যাবরেরা বললেন, ভারতের বিপক্ষে ম্যাচটিতে সম্ভাবনা ফিফটি-ফিফটি।

বাংলাদেশ কোচ বলেন, ‘ভারত অনেক শক্তিশালী দল। এ ম্যাচটি আমাদের জন্য কঠিনই হবে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমরা ফিফটি-ফিফটি ম্যাচ প্রত্যাশা করতে পারি। ১২ দিন সৌদিতে উন্নতমানের সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলন করেছি। আমি খুবই খুশি সৌদির অনুশীলনে। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে।’

হামজা চৌধুরী একদিন আগেই বাংলাদেশে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানিয়ে ক্যাবরেরা বলেন, ‘সে ইউরোপে খেলা ফুটবলার। টপ লিগে খেলার অভিজ্ঞতা আছে। হামজার আগমনে সবাই রোমাঞ্চিত। সবাই তার সাথে অনুশীলনের ও ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। আমি তার সাথে সর্বদাই যোগাযোগ রেখে আসছিলাম। প্রতি সপ্তাহেই আমাদের কথা হয়েছে। সে জাতীয় দলে খেলার জন্য মুখিয়ে আছে। অবশ্যই এ ম্যাচে আমরা ভালো কিছু দেখতে পাবো।’

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান