ফের ওভারে ৬ ছক্কা, রেকর্ডবইয়ে থিসারা পেরেরা

এক ওভারে ছয় ছক্কা। চাইলেই কি বলেকয়ে করা যায়! থিসারা পেরেরা এই রেকর্ড গড়লেন ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো। এর আগে লিস্ট-এ ক্রিকেটে প্রথম লঙ্কান হিসেবে ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন এই অলরাউন্ডার।

এবার থিসারা এক ওভারে ছয় ছক্কা মেরেছেন এশিয়ান লিজেন্ডস লিগে। আফগান পাঠানসের বিপক্ষে শ্রীলঙ্কা লায়ন্সের হয়ে খেলতে গিয়ে এই রেকর্ড গড়েছেন তিনি। তবে এশিয়ান লিজেন্ডস লিগ টুর্নামেন্টটি স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্ট নয়।

ইনিংসের ২০তম ওভারে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার আয়ান খানকে ছয় ছক্কা হাঁকান থিসারা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কান লায়ন্স অধিনায়ক তুলে নিয়েছেন সেঞ্চুরিও। ৩৬ বলে ১৩ ছক্কা আর ২ বাউন্ডারিতে ১০৮ রানে অপরাজিত থাকেন তিনি।

আয়ান ওই ওভারে নার্ভাস হয়ে তিনটি ওয়াইডও দিয়েছেন। সবমিলিয়ে এক ওভারেই ৩৯ রান খরচ করেন আফগান বোলার।

২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩০ রানের পাহাড়সম সংগ্রহ তোলে শ্রীলঙ্কান লায়ন্স। জবাবে আফগানিস্তান পাঠানস বোর্ডে তোলে ৪ উইকেটে ২০৪ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৭০ রান করেন আসগর আফগান।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ