থাইল্যান্ডের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র,৪০ উইঘুর মুসলিমকে চীনে প্রত্যাবাসন

থাইল্যান্ডের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তবে কত সংখ্যক থাই কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তা স্পষ্ট করে জানানো হয়নি। মূলত ৪০ উইঘুর মুসলিমকে চীনে প্রত্যাবাসন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) রুবিও বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। তবে কোনো কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া উইঘুর মুসলিমদের ফেরত পাঠাতে চীন সেই দেশের সরকারের ওপর চাপ প্রয়োগ করছে। যুক্তরাষ্ট্র চীনের এই তৎপরতা ঠেকাতে প্রতিশ্রুতিবদ্ধ।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, ওই উইঘুরদের চীনে ফেরত পাঠানো হলে তারা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে পারেন।

যুক্তরাষ্ট্র ও কানাডা এই উইঘুরদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু থাইল্যান্ড চীনের সঙ্গে সম্পর্কের কথা বিবেচনায় করে শেষ পর্যন্ত তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

রুবিও বলেন, চীনে উইঘুরদের বিরুদ্ধে বহুদিন ধরে নিপীড়ন চলছে। তাই যেসব দেশে উইঘুররা আশ্রয় নিয়েছেন, সেসব দেশের সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদেরকে যেন চীনে ফেরত পাঠানো না হয়।

থাইল্যান্ডের সরকার বলছে, তারা আইনি প্রক্রিয়া মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দেশটির ওয়াশিংটন দূতাবাস মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প