মালয়েশিয়ায় চালু হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাস

মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের এবং প্রবাসীদের সুবিধা দিতে দেশটির সরকার ১ এপ্রিল থেকে একটি বিশেষ পাস চালু করতে যাচ্ছে। মালয়েশিয়া সরকারের নতুন এই উদ্যোগের আওতায় বিদেশি বিনিয়োগকারীরা ৬ মাসের জন্য দেশটিতে অবস্থান করতে পারবেন।

প্রয়োজনে এটি আরও ৬ মাসের জন্য নবায়ন করতে পারবেন বিদেশিরা। বিশেষ পাসধারীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা (এমইভি) দেওয়া হবে, যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

দেশটির বিভিন্ন গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই উদ্যোগ বর্তমান ভিসা ব্যবস্থার একটি উন্নত সংস্করণ। এর আগে বিদেশি বিনিয়োগকারীদের শুধু ১৪ থেকে ৯০ দিনের জন্য সামাজিক ভ্রমণ ভিসা (সোশ্যাল ভিজিট পাস) দেওয়া হতো, যা তাদের দেশ অনুসারে নির্ধারিত হতো। এই বিশেষ পাসের ফলে বিনিয়োগকারীরা আরও দীর্ঘ সময় ধরে দেশে অবস্থান করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন।

বিশেষ পাসের জন্য আবেদন করা যাবে এক্সপ্যাটস গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে। আগ্রহী আবেদনকারীরা বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

এই উদ্যোগ সম্পর্কে মালয়েশিয়ার সংসদে গত ৬ মার্চ, মিনিস্টার্স কোয়েশন টাইম চলাকালে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তখন বলেছিলেন, এই স্পেশাল পাস ইলেকট্রনিকভাবে ইস্যু করা হবে, যা বিনিয়োগকারীদের জন্য আরও সুবিধাজনক হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই উদ্যোগ শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। এটি দেশের সামগ্রিক ব্যবসার পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প