মাঠে নামার আগেই ছিটকে গেলেন নেইমার, ব্রাজিল দলে এনদ্রিক

১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও খেলতে পারছেন না নেইমার। ইনজুরির কারণে বরং মাঠে নামার আগেই ছিটকে পড়তে হলো তাকে। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল স্কোয়াড থেকে নেইমার ছিটকে পড়ায় তার জায়গায় নেয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ তারকা এনদ্রিককে।

সান্তোসের হয়ে ব্রাগান্তিনোর বিপক্ষে খেলার সময়ই ডান পায়ের উরুর মাংসপেশিতে অস্বস্তি অনুভব হয় নেইমারের। যে কারণে মাঠ ছেড়ে যান তিনি। পরের ম্যাচে করিন্থিয়ান্সের বিপক্ষে পওলিস্তা চ্যাম্পিয়ন্সশিপের সেমিফাইনালে খেলতে পারেননি। শঙ্কা দেখা দিয়েছিলো কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে ব্রাজিলের, সেখানে থাকতে পারবেন কি না।

শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচের জন্য ঘোষিত দল থেকে ছিটকে যেতে হলো নেইমারকে। শুক্রবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে নেইমারের ছিটকে পড়ার কথা।

শুধু নেইমারই নন, ব্রাজিল দলে বড় ধাক্কা লেগেছে আরও দুটি। ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসন এবং ফ্লামেঙ্গো’র ডিফেন্ডার দানিলোও ইনজুরিতে পড়েছেন। যে কারণে এ দু’জনকে বাদ দেয়ার কথাও জানিয়েছে সিবিএফ।

এই তিন জনের জায়গায় ব্রাজিল দলে ডাকা হয়েছে নতুন তিন তারকাকে। রিয়াল মাদ্রিদ তারকা এনদ্রিক, লিওঁর গোলরক্ষক লুকাস পেররি এবং ফ্লামেঙ্গোর ডিফেন্ডার আলেক্স সান্দ্রো সুযোগ পেলেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দলে।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে সব খেলোয়াড় সম্পর্কে আমাদের মেডিক্যাল ডিপার্টমেন্ট সর্বশেষ আপডেট জানিয়েছে। বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার এবং ম্যানসিটির এডারসন সম্পর্কে।’

‘সবার অবস্থা বিবেচনা করার পর ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের জায়গায় আমরা দলে ডেকে নিয়েছি লিওঁর লুকাস পেররি, ফ্লামেঙ্গোর আলেক্স সান্দ্রো এবং রিয়াল মাদ্রিদের এনদ্রিককে।’

লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এখন রয়েছে পঞ্চম স্থানে। আগামী বৃহস্পতিবার তারা ঘরের মাঠে আমন্ত্রণ জানাবে কলম্বিয়াকে। এরপর ২৫ মার্চ আর্জেন্টিনা যাবে মেসিদের বিপক্ষে অন্য ম্যাচটি খেলার জন্য। ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে সেরা ৬টি দল সরাসরি খেলার সুযোগ পাবে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের