সন্তান হারালেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই

আফগানিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান হযরতুল্লাহ জাজাইয়ের ঘর আলোকিত করে এসেছিল এক কন্যা সন্তান। কিন্তু বাবার স্নেহ বেশদিন ভাগ্য হলো না নিষ্পাপ শিশুটির। অকালে না ফেরার দেশে চলে গেছে সে। কন্যার মৃত্যুতে শোকে মুহ্যমান জাজাই।

জাজাইয়ের কন্যার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ বন্ধু ও জাতীয় দলের সতীর্থ করিম জানাত। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এই মর্মান্তিক সংবাদ শেয়ার করেছেন তিনি। গভীর শোক প্রকাশ করে জাজাই ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানাত লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার ভাইসম ঘনিষ্ঠ বন্ধু হযরতুল্লাহ জাজাই কন্যাকে হারিয়েছেন। এই কঠিন সময়ে তার ও তার পরিবারের জন্য আমার হৃদয় গভীরভাবে ব্যথিত। দয়া করে তাদেরকে আপনার প্রার্থনায় রাখুন, যাতে তারা এই শোক সামাল দিতে পারেন। হযরতুল্লাহ জাজাই ও তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

হযরতুল্লাহ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলে ছিলেন না। এই বাঁহাতি ব্যাটসম্যান ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং এরপর থেকে ১৬টি ওডিআই ও ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের তালিকায় জাজাই দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০১৯ সালে ভারতের দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬২ বলে ১৬২ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন, হাঁকিয়েছিলেন ১১টি চার ও ১১টি ছক্কা।

২৬ বছর বয়সী এই ক্রিকেটার ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আফগান দলের হয়ে খেলেননি। ১৬টি ওডিআই ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ৩৬১ ও ১১৬০ রান করেছেন। এর মধ্যে ১টি শতক ও ৫টি অর্ধশতক আছে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন