বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয় একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটির।

আওয়ামী লীগ সরকারের পতনে এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল ‘চাঙ্গা’ বিএনপি। কিন্তু বন্যার কারণে পরবর্তীতে সেই কর্মসূচি সীমিত করা হয়।

দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলাসহ বিক্ষিপ্তভাবে আরও কয়েকটি এলাকা সম্প্রতি বন্যা-প্লাবিত হওয়ায় হাজার-হাজার মানুষ দুর্দশায় পড়েছেন। বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করবে।

পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে দলটি। এর আগে ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। যেখানে দেশের মানুষ ও ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের জন্য দোয়া করা হবে; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারেন, সেজন্যও দোয়া করা হবে।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য আমরা দোয়া চাইবো।’

  • Related Posts

    ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ

    সেই ২০০৫ সাল। কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া বধের গল্প। এরপর আর কখনও অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ। সেটিই ছিল প্রথম এবং একমাত্র জয়। এরপর কেটে গেছে ২১টি বছর। অবশেষে…

    Continue reading
    বিশ্বশান্তিতে শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি…

    Continue reading

    ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ

    ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ

    বিশ্বশান্তিতে শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী

    বিশ্বশান্তিতে শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী

    ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা থামাবে ইসরায়েল, লেবাননে নতুন শর্ত

    ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা থামাবে ইসরায়েল, লেবাননে নতুন শর্ত

    আলোচনা শেষ পর্যায়ে, দুই-তিন দিনের মধ্যে চুক্তি হতে পারে: ট্রাম্প

    আলোচনা শেষ পর্যায়ে, দুই-তিন দিনের মধ্যে চুক্তি হতে পারে: ট্রাম্প

    বৃষ্টিতে খেলা বন্ধ, ১ উইকেটের জন্য জয়ের অপেক্ষা বাংলাদেশের

    বৃষ্টিতে খেলা বন্ধ, ১ উইকেটের জন্য জয়ের অপেক্ষা বাংলাদেশের

    বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার

    বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার

    মালয়েশিয়ায় নানা ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি, বাংলাদেশিসহ ৩০ বিদেশি আটক

    মালয়েশিয়ায় নানা ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি, বাংলাদেশিসহ ৩০ বিদেশি আটক

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট