মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাস চালু

মালয়েশিয়ায় বিনিয়োগের সুযোগ সহজ করতে বিদেশি বিনিয়োগকারীদের এবং প্রবাসীদের সুবিধা দিতে সরকার আগামী ১ এপ্রিল থেকে একটি বিশেষ পাস চালু করতে যাচ্ছে। মালয়েশিয়া সরকারের নতুন এই উদ্যোগের আওতায় বিদেশি বিনিয়োগকারীরা ছয় মাসের জন্য মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন এবং প্রয়োজনে এটি আরও ছয় মাসের জন্য নবায়ন করতে পারবেন। বিশেষ পাসধারীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা (এমইভি) দেয়া হবে, যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

দেশটির বিভিন্ন গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই উদ্যোগ বর্তমান ভিসা ব্যবস্থার একটি উন্নত সংস্করণ। এর আগে বিদেশি বিনিয়োগকারীদের শুধুমাত্র ১৪ থেকে ৯০ দিনের জন্য সামাজিক ভ্রমণ ভিসা (সোশ্যাল ভিজিট পাস) দেয়া হতো, যা তাদের দেশ অনুসারে নির্ধারিত হতো। নতুন বিশেষ পাসের ফলে বিনিয়োগকারীরা আরও দীর্ঘসময় ধরে দেশে অবস্থান করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন।

বিশেষ পাসের জন্য আবেদন করা যাবে এক্সপ্যাটস গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে। আগ্রহী আবেদনকারীরা বিস্তারিত তথ্য জানতে https://xpatsgateway.com.my ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

এই উদ্যোগ সম্পর্কে মালয়েশিয়ার সংসদে গত ৬ মার্চ, মিনিস্টার্স কোয়েশন টাইম চলাকালে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তখন বলেছিলেন, এই স্পেশাল পাস ইলেকট্রনিকভাবে ইস্যু করা হবে, যা বিনিয়োগকারীদের জন্য আরও সুবিধাজনক হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই উদ্যোগ শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য নয়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। এটি দেশের সামগ্রিক ব্যবসার পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প