পিকলবল খেলতে গিয়ে আহত ভাগ্যশ্রী,পড়ল ১৩ সেলাই

বলিউডের মিষ্টি অভিনেত্রীদের কথা যদি বলতেই হয় তাহলে ভাগ্যশ্রীর কথা না বললেই নয়। ৫৬ বছর বয়সেও তিনি একইভাবে সুন্দর এবং ফিট।বৃহস্পতিবার (১৩ মার্চ) হঠাৎ পিকলবল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা গেছে, এই অভিনেত্রীর কপাল ফেটে গেছে! যেখানে মোট ১৩টি সেলাই পড়েছে।  

সামাজিকমাধ্যমে ভাগ্যশ্রী বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা যায়, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভাগ্যশ্রীকে। ভ্রুয়ের কাছে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। কপালে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে এক ছবিতে ধরা দিয়েছেন তিনি। সেটা দেখেই বোঝা গেল, তিনি আপাতত খানিক সুস্থ রয়েছেন।

আসলে পিকলবল শক্ত হওয়ার ফলে খেলার মাঝে অসতর্ক হলেই যে কারও বিপত্তি হতে পারে। শরীরের কোনও অংশে সজোরে পিকলবল লাগলে গুরুতর চোট পেতে পারেন। ভাগ্যশ্রীর ক্ষেত্রেও তাই হয়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছে তার চোখ।

খবর প্রকাশ্যে আসতেই ভাগ্যশ্রীর অনুরাগীরা তার আরোগ্য কামনা করেছেন। অনেকের পরামর্শ, ভবিষ্যতে খেলার সময়ে আরও সতর্ক থাকবেন।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া ’সিনেমায় অসাধারণ অভিনয় করে সবার মন জিতে নিয়েছিলেন ভাগ্যশ্রী। এই সিনেমাই সালমানের ভাগ্য ফিরিয়ে দিয়েছিল। ‘ম্যানে পেয়ার কিয়া’ সাফল্যের পর কার্যত আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভাগ্যশ্রীকে। বলিউডকে তিনি একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত