দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই

ভারতের রাজধানী শহর দিল্লির মহিপালপুর এলাকায় একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) একজন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদন মতে, ধর্ষণের ঘটনা ঘটে গত মঙ্গলবার (১১ মার্চ)। এরপর ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত কৈলাস নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এছাড়া শ্লীলতাহানির অভিযোগে ওয়াসিম নামে কৈলাশের এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারী মহারাষ্ট্র ও গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। এরপর ইনস্টাগ্রামে কৈলাশ নামে এক যুবকের সঙ্গে তার বন্ধুত্ব হয়। তিনি কৈলাশকে ফোন দিয়ে তার সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানান। কিন্তু কৈলাশ জানান, তিনি যেতে ভ্রমণ করতে পারবেন না এবং তাকে দিল্লি আসার জন্য বলেন।

পুলিশের বক্তব্য অনুযায়ী, এরপর ওই নারী গত মঙ্গলবার দিল্লি আসেন এবং মহিপালপুরের এক হোটেলে ওঠেন। তিনি তখন কৈলাশকে হোটেল আসতে বলেন। কৈলাশ বন্ধু ওয়াসিমকে নিয়ে হোটেলে যান। এরপর ওইদিন রাতে কৈলাশ তাকে ধর্ষণ করে।

পরদিন বুধবার (১২ মার্চ) সকালে ভুক্তভোগী ওই নারী দিল্লির বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর নিয়ম অনুযায়ী বিষয়টি ব্রিটিশ হাইকমিশনকে অবহিত করে পুলিশ। 

গত সপ্তাহেই (৬ মার্চ) ভারতের কর্নাটকের কোপ্পালে হাম্পির কাছে এক ইসরাইলি পর্যটক ও স্থানীয় এক হোমস্টের মালিককে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে ওই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত রোববার (৯ মার্চ) তামিলনাড়ু থেকে তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইসঙ্গে আবারও প্রশ্নের মুখে পড়ে ভারতে বিদেশি নারী তথা ভ্রমণপিপাসুদের নিরাপত্তা। আতঙ্কে অনেকেই ওই এলাকা ছাড়ছেন বলেও খবর প্রকাশ হয়েছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ রাজধানীতেই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটলো। 

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন