কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকেই পেলো পিএসজি

লিভারপুলকে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর ফরাসী ক্লাব পিএসজি অপেক্ষায় ছিল সেমিতে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কে হয়! ক্লাব ব্রুগ নাকি অ্যাস্টন ভিলা।

যদিও প্রথম পর্বেই বেলজিয়ান ক্লাব ব্রুগের চেয়ে অনেকটা এগিয়েছিল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। প্রথম লেগে ক্লাব ব্রুগের মাঠ থেকে ৩-১ গোলে জয় নিয়ে ফিরে এসেছিল অ্যাস্টন ভিলা। ফিরতি পর্বের ম্যাচ তাদের নিজেদের ঘরের মাঠে। সুতরাং, এই ম্যাচেও যে ইংলিশ ক্লাবটি ফেবারিট, তা বলাই বাহুল্য।

শেষ পর্যন্ত সেটাই হলো। মার্কো আসেনসিওর জোড়া গোলে সফরকারী ক্লাব ব্রুগকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। দুই লেগ মিলে ৬-১ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেলো অ্যাস্টন ভিলা এবং সেখানে তারা মুখোমুখি হবে পিএসজির।

ভিলা পার্কে খেলতে এসে ম্যাচের ১৬তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ক্লাব ব্রুগ। মার্কাস রাশফোর্ডকে বাজেবাবে ফাউল করার অপরাধে এ সময় লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন কিরিয়ানি সাবি।

উনাই এমেরির দলকে অবশ্য গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫০ মিনিট পর্যন্ত। এরপর ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে অ্যাস্টনভিলা। ৫০ মিনিটে প্রথম গোল করেন মার্কো আসেনসিও। ৭ মিনিট পরই দ্বিতীয় গোল করেন ইয়ান মাতসেন। ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আসেনসিও।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত