‘তুমি যাকে ভালোবাসো’-তে জোভান-কেয়া

সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে তাদের দেখা যাবে। তার মধ্যে অন্যতম একটি হতে যাচ্ছে ‘তুমি যাকে ভালোবাসো’। নাটকটি নির্মাণ করেছেন আবুল খায়ের চাঁদ।

কিঙ্কর আহসানের গল্পে এর চিত্রনাট্য তৈরি করেছেন আহনাফ তাহমিদ খান এবং সংলাপ লিখেছেন অপূর্ণ রুবেল। ঈদের এই নাটকটিকে লেখক কিঙ্কর হাজির হবেন অভিনেতা হিসেবেও!

নাটকটির গল্প ও অভিনয় প্রসঙ্গে কিঙ্কর আহসান বলেন, ‘প্রথম কথা হচ্ছে প্রযোজক পাপ্পু ভাই আমাকে গল্প বলার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যেটা খুবই গুরুত্বপূর্ণ। সিনেমাটোগ্রাফার রাজু রাজ-এর সাথে মিলে পরিচালক আবুল খায়ের চাঁদ এমন দারুণভাবে গল্পটি ভিজ্যুয়াল করেছেন, যা দেখে মনে হচ্ছে তারা রংতুলি দিয়ে আমার গল্পটার ছবি এঁকেছেন। জোভান আর কেয়া পায়েলের সহযোগিতার কারণে আমার অভিনয়টা সহজ হয়েছে। তাদের কাছে আমার অনেক ঋণ।’

এই লেখক-অভিনেতা জানান, ‘তুমি যাকে ভালোবাসো’ মূলত ত্রিভুজ প্রেমের একটা গল্প। যেখানে বিরহ আবেগ রোমাঞ্চ সবই থাকছে। রয়েছে গল্পের ভেতরে নানান বাঁক।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে প্রকাশ হবে ২০টি বিশেষ কনটেন্ট। চাঁদ রাত থেকে ‘তুমি যাকে ভালোবাসো’সহ বাকি কাজগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন