পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, ৫০০ যাত্রী জিম্মি, উদ্ধারের চেষ্টা করলেই হত্যার হুমকি!

পাকিস্তানে শত শত ট্রেন যাত্রীকে জিম্মি করেছে সশস্ত্র একটি গোষ্ঠী। মঙ্গলবার (১১ মার্চ) ওই ট্রেনে হামলা চালিয়ে এটির নিয়ন্ত্রণ নেয় তারা।

আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় হামলা চালিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়া হয়।

প্রদেশের রাজধানী কোয়েটার একজন ঊর্ধ্বতন রেলওয়ে সরকারি কর্মকর্তা মুহাম্মদ কাশিফ গণমাধ্যমকে বলেন, ‘বন্দুকধারীরা ট্রেনে থাকা ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করে রেখেছে। যাত্রীদের মধ্যে অনেক নারী এবং শিশুও রয়েছে।’ 

যদিও পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ট্রেনটিতে কমপক্ষে ৫০০ যাত্রী ছিলেন। 

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বন্দুকধারীরা ট্রেনে ওঠার আগে রেললাইনে বোমা হামলা চালায় বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।

গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘জঙ্গিরা দ্রুত ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় এবং সব যাত্রীকে জিম্মি করে।’ 

এদিকে, জিম্মিদের উদ্ধারের চেষ্টা করা হলে ‘গুরুতর পরিণতির’ সতর্কবার্তা দিয়েছে বিএলএ। তারা বলেছে, ‘যেকোনো সামরিক আক্রমণের (জিম্মি উদ্ধারে) সমানভাবে জোরালো জবাব দেয়া হবে।’

অন্যদিকে, ট্রেনে হামলা চালিয়ে পাকিস্তানের ২০ জন সেনাকে হত্যারও দাবি করেছে বিএলএ।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন