পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেসওয়েল

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতে না হতেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট সিরিজে মেতে উঠছে নিউজিল্যান্ড। তবে এবার পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের সম্পূর্ণ নতুন একটি দলকে দেখা যাবে। আইপিএল খেলার কারণে নিয়মিত ক্রিকেটারদের অধিকাংশকেই পাবে না নিউজিল্যান্ড। যার ফলে, নতুন অধিনায়ক নির্বাচন করা হয়েছে অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েলকে।

আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবারই প্রথম নেতৃত্ব দিতে যাচ্ছেন না ব্রেসওয়েল। ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলকে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

নেতৃত্ব পাওয়ার পর ব্রেসওয়েল বলেন, ‘মিচেল সান্তনার সাদা বলের অধিনায়ক হওয়ার পর থেকে দারুণ কাজ করেছেন। আমি শুধু চেষ্টা করবো ভালো কিছু করার এবং চেষ্টা করবো দলের মধ্যে একটি বিনোদনমূলক পরিবেশ তৈরি করতে।’

পাকিস্তান দল নিয়ে ব্রেসওয়েল বলেন, ‘পাকিস্তান সব সময়ই ভয়ঙ্কর একটি দল। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরুতেই বিদায় নেয়ায় তারা সাফল্যের জন্য মরিয়া হয়ে রয়েছে।’

এই সিরিজের দলে ফিরিয়ে আনা হয়েছে পেসার বেন সিয়ার্সকে। ইশ সোধিকে ফিরিয়ে আনা হয়েছে দলে। এছাড়া পেসার কাইল জেমিসন, উইল ও’ররকি রয়েছেন নিউজিল্যান্ড দলে। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে না পারা ম্যাট হেনরিকে দলে নেয়া হয়েছে শেষ দুটি টি-টোয়েন্টির জন্য। যদি ফিটনেস ঠিক থাকে তার, তাহলে খেলতে পারবেন তিনি।

একই সঙ্গে ফিন অ্যালেন, জিমি নিশাম এবং টিম সেইফার্টকে দলে নেয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে। দলে রয়েছেন ড্যারিল মিচেল এবং মার্ক চাপম্যানও। আইপিএল খেলার কারণে দলে নেই ডেভন কনওয়ে, রাচিন রাবিন্দ্রা এবং গ্লেন ফিলিপস। এছাড়া আইপিএলের কারণে থাকবেন না লকি ফার্গুসন ও মিচেল সান্তনার। ২২ মার্চ শুরু হবে এবারের আইপিএল।

এছাড়া কেন উইলিয়ামসনও থাকছেন না পিএসএলে কমিটমেন্ট থাকার কারণে। তিনি খেলবেন করাচি কিংসের হয়ে। ১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগ বা পিএসএল।

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-২০ দল

মিচেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জাকারি ফকস (৪ ও ৫ নম্বর ম্যাচ), মিচেল হেই, ম্যাট হেনরি (৪ ও ৫ নম্বর ম্যাচ), কাইল জেমিসন (১, ২ ও ৩ নম্বর ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইল ও’ররকি (১, ২ ও ৩ নম্বর ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন