হাজারো গাজাবাসীকে প্রতিদিন ইফতার করাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করছে সরকারি নিবন্ধনভূক্ত সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সরাসরি ফিলিস্তিনি স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে বাংলাদেশ থেকে একমাত্র এ সংস্থাটিই ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বলে সংশ্লিষ্টরা জানান।

প্রতিদিন কয়েকশো পরিবারের হাজারো সদস্যের খাবার, পানি, শিশুখাদ্যের যোগান দিচ্ছে সংস্থাটি। শুধু এই রমজানেই নয়; বরং ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই নিরবিচ্ছিন্নভাবে গাজায় ত্রাণ বিতরণ করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি।

হাফেজ্জী চ্যারিটেবলের মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ বলেন, যতদিন পর্যন্ত গাজার সঙ্কট নিরসন না হবে, ততদিন গাজায় আমাদের কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, আমাদের কার্যক্রম দেখে অনেকেই বাহবা দিচ্ছেন। কিন্তু গাজার মানুষের যে ভয়াবহ দুঃখ-দুর্দশা, সেই তুলনায় আমাদের কার্যক্রম নিতান্তই তুচ্ছ। গত দুই মাস গাজায় যুদ্ধবিরতির নাটক সাজিয়েও ইসরায়েল হত্যাযজ্ঞ জারি রেখেছে। এখন খাদ্য সরবরাহের পথও বন্ধ করে দিয়েছে। এ পর্যন্ত পঞ্চাশ হাজার মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন লক্ষাধিক। মিশরের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন দেড় লাখ মানুষ। এমতাবস্থায় আমরা তাদের সার্বিক সেবা ও সহযোগিতার লক্ষ্যে গত ৭ মার্চ থেকে দ্বিতীয় বারের মতো মিশর সফরে আছি। মিশরে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজায় এবং শরণার্থী শিবিরে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি আলহামদুলিল্লাহ।

সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল জানান, গাজাবাসীর প্রচুর পরিমাণে খাবার, পানি, চিকিৎসা ও তাঁবু প্রয়োজন। তিনি দেশের সব মানুষকে নিপীড়িত গাজাবাসীর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সহসভাপতি মুহসিন বিন মুঈন বলেন, শুধু ইফতারে তাদের ট্রেডিশনাল রাইস ও চিকেনের পাশাপাশি ১১ আইটেমের ইফতার বাজারও প্রদান করছি। অনেক পরিবার পেয়েছি যারা শুধু ঘাস সিদ্ধ করে পানি এবং আলু, বেগুন সিদ্ধ খেয়ে দিন কাটাচ্ছে। আমাদের বিতরণের ভিডিওগুলো নিয়মিত অনলাইনে প্রকাশ করছি। যে কেউ তাদের অবস্থা দেখলে চোখে পানি ধরে রাখতে পারবে না।

উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ একটি অরাজনৈতিক এবং অলাভজনক সেবা সংস্থা। রাজধানীর মুহাম্মদপুরে অবস্থিত এর প্রধান কার্যালয়। হাফেজ্জী হুজুর রহ. এর একমাত্র জীবিত সাহেবজাদা মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, পীর সাহেব ঢালকানগর মুফতি জাফর আহমদ, বেফাক বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ সংস্থাটির উপদেষ্টা। মাওলানা মামুনুল হক ও ড. এনায়েতুল্লাহ আব্বাসীসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ হাফেজ্জী চ্যারিটেবলের এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

বাংলাদেশ থেকে নিয়মিতভাবে নিয়মতান্ত্রিকতার সঙ্গে ফিলিস্তিনে সেবা কার্যক্রম পরিচালনা করা একমাত্র সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প