মালয়েশিয়ায় শিক্ষার্থী শ্রমিক এতিমদের নিয়ে মাইশা গ্রুপের ইফতার

পবিত্র রমজান উপলক্ষে মাইশা গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে প্রবাসী তথা তাদের নিজস্ব কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় এতিমদের নিয়ে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার কুয়ালালামপুরের জালান জাম্বু আরাংয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মাইশা গ্রুপের কর্মী, প্রবাসী, মসজিদের ইমাম, মাদরাসার উস্তাদ-শিক্ষক এবং কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও হেফজিয়া মাদরাসার শিক্ষার্থী ও এতিমরা অংশ নেন।

ইফতার মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রমজানের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইসলামের আলোকে সংযম, সহমর্মিতা, কায়িক পরিশ্রম ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন, মসজিদের ইমাম ও মাদরাসার উস্তাদ-শিক্ষকরা।

প্রবাসী তথা তাদের নিজস্ব ওয়ার্কারদের কল্যাণে এমন বিশেষ ইফতার মাহফিল প্রসঙ্গে মাইশা গ্রুপের এমডি, মিন্টু এমডি ইসহাক বলেন, আমাদের কর্মীদের কল্যাণে আমরা সবসময়ই যত্নবান। প্রতি বছর রমজান উপলক্ষে প্রায় ৮ শতাধিক প্রবাসী বাংলাদেশি তথা স্থানীয়দের মাঝে ইফতার বিতরণ করে থাকি। এর মাধ্যমে আমি মনে করি, সারা বছর কাজ করার পর তাদের আত্মিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বিশেষভাবে জরুরি। আর তারই অংশ হিসেবেই আমাদের এ আয়োজন।

ইফতার মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কোম্পানির সমৃদ্ধি এবং কর্মীদের সুস্বাস্থ্য ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়। মাইশা গ্রুপ মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই আয়োজকদের ধন্যবাদ জানান এবং রমজানের এই পবিত্র সময়ে এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন