পাকিস্তানকে কটূক্তি গাভাস্কারের, কড়া জবাব গিলেস্পির

আয়োজক হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছে বৃষ্টির কারণে।

দলের এমন নাজেহাল অবস্থার মধ্যে পাকিস্তানকে নিয়ে কটূক্তির সুরে মন্তব্য করেছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

সাবেক ভারতীয় তারকাকে মন্তব্য করতে উসকে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল। ওই ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। হারিয়েছে ৪ উইকেট ও ৪৫ বলে হাতে রেখে।

সম্প্রতি স্পোর্টস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ভারতের বি-টিমও পাকিস্তানকে সহজে হারাতে পারবে। যদিও সি-টিম হারাতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে।

তিনি বলেন, ‘আমি মনে করি, ভারতের ‘বি’ দল অবশ্যই পাকিস্তানের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ‘সি’ দল নিয়ে আমি নিশ্চিত নই। তবে বর্তমান ফর্ম অনুযায়ী, পাকিস্তানের জন্য ভারতের ‘বি’ দলকে হারানো খুবই কঠিন হবে।’

গাভাস্কারের এমন মন্তব্য শুনে চটেছেন জেসন গিলেস্পি। চ্যাম্পিয়্ন্স ট্রফির আগে বরখাস্ত হওয়া পাকিস্তানের সাবেক কোচ মনে করছেন, আজগুবি কথা বলছেন গাভাস্কার।

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গিলেস্পি মনে করেন, পাকিস্তান যদি তাদের সঠিক খেলোয়াড়দের দলে নেয় এবং পর্যাপ্ত সময় দেয়, তাহলে পাকিস্তান যেকোনো দলকে হারিয়ে দিতে সক্ষম।

Jason Gillespie “I saw some comments from Sunil Gavaskar about the Indian B or C team would beat the Pakistan top team, that’s nonsense” #CT25 #Cricket pic.twitter.com/qJQn6910st— Saj Sadiq (@SajSadiqCricket) March 7, 2025

গিলেস্পি বলেন, ‘আমি এই কথাবার্তা বিশ্বাস করি না। আমি সুনীল গাভাস্কারের কিছু মন্তব্য দেখেছি, যেখানে তিনি বলেছেন, ভারতের ‘বি’ দল বা ‘সি’ দল পাকিস্তানের প্রধান দলকে হারিয়ে দেবে। এটা সম্পূর্ণ আজগুবি কথা। একেবারে অর্থহীন। যদি পাকিস্তান সঠিক খেলোয়াড়দের নির্বাচন করে এবং মেলে ধরার, শেখার এবং খেলায় উন্নতি করার সময় দেয়, তাহলে তারা যেকোনো দলকে হারাতে সক্ষম। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প