দিনাজপুর মেডিকেলের ৩৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

হত্যাচেষ্টা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও শিক্ষার্থী নির্যাতনে জড়িত থাকার অভিযোগে দিনাজপুর মেডিকেল কলেজের ৩৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসে ও হোস্টেল থেকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের (প্রস্তাবিত দিনাজপুর মেডিকেল কলেজ) অধ্যক্ষ ডা. এ এফ এম নুরউল্লাহ সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নিঝুম (২৫তম ব্যাচ), পিয়াস (২৫তম ব্যাচ), রাকিব (২৬তম ব্যাচ), জাকির (২৭তম ব্যাচ), আশিকুল (২৭তম ব্যাচ), জয় (২৭তম ব্যাচ), নয়ন (২৭তম ব্যাচ), সায়মন, (২৭তম ব্যাচ), শিবলি, (২৭তম ব্যাচ), সালমান (২৭তম ব্যাচ), দিদার (২৮তম ব্যাচ), ফারহান (২৮তম ব্যাচ), ইয়াকুব (২৮তম ব্যাচ), সানাউল্লাহ (২৮তম ব্যাচ), প্রিতম (২৮তম ব্যাচ), জবায়ের (২৮তম ব্যাচ), শরিফ (২৮তম ব্যাচ), তানভির (২৮তম ব্যাচ), অনিক (২৮তম ব্যাচ), সাইদ আরাফাত (২৮তম ব্যাচ), তূর্য (২৮তম ব্যাচ), রেদওয়ান সাকিব (২৮তম ব্যাচ), বাপ্পা (২৮তম ব্যাচ), সিদ্দিক (২৯তম ব্যাচ), অনিক (২৯তম ব্যাচ), আসাদ (২৯তম ব্যাচ), জয় শাহা (২৯তম ব্যাচ), রিফাত (২৯তম ব্যাচ), ইনাম (২৯তম ব্যাচ), আরাফাত (২৯তম ব্যাচ), আমীর (২৯তম ব্যাচ), হৃদয় চন্দ্র শীল (৩০তম ব্যাচ), দিহান (৩০তম ব্যাচ), নাজমুল (৩০তম ব্যাচ), নিবিড় (৩০তম ব্যাচ), ফজলে রাব্বী (২৭তম ব্যাচ) ,জীবন (২৬তম ব্যাচ) ও সাদমান সাকিব (২৯তম ব্যাচ)।

দিনাজপুর মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একাডেমিক কাউন্সিলের সভা হয়। সভায় হত্যাচেষ্টা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও শিক্ষার্থী নির্যাতনে জড়িত থাকার অপরাধে কলেজের ৩৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন ও স্থায়ী শাস্তির আদেশ না আসা পর্যন্ত সাময়িকভাবে ক্যাম্পাস ও হোস্টেলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ এফ এম নুরউল্লাহ বলেন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহাব আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেই আলোকে ব্যবস্থা নেওয়া হবে। সে পর্যন্ত অভিযুক্তদের ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর