ফাইনালে ওঠার লড়াই ভারতের বিপক্ষে ২৬৪ রানে অলআউট অস্ট্রেলিয়া

স্টিভেন স্মিথ আর অ্যালেক্স ক্যারের জোড়া ফিফটির পরও পুরো ৫০ ওভার খেলতে পারলো না অস্ট্রেলিয়া। ইনিংসের ৩ বল বাকি থাকতে অসিদের ২৬৪ রানে অলআউট করে দিয়েছে ভারত।

অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে হলে রোহিত শর্মার দলকে করতে হবে ২৬৫ রান।

দুবাইয়ে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। শূন্য করেই সাজঘরের পথ ধরেন দলের সঙ্গে সেমির আগে যোগ দেওয়া কুপার কনোলি।

তবে ভারতের ত্রাস ট্রাভিস হেড মারকুটে শুরু করেছিলেন ঠিকই। ৩৩ বলে ৩৯ করে তিনি হন বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার। মার্নাস লাবুশেন ২৯ আর জস ইংলিশ ১১ করে সাজঘরের পথ ধরেন।

স্মিথ অবশ্য দায়িত্ব নিয়ে খেলে দলকে দুইশর দোরগোড়ায় পৌঁছে দেন। ৯৬ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৩ করে রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হন অসি অধিনায়ক।

এর আগে শামির বলে একবার ক্যাচ থেকে, আরেকবার অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়েও স্টাম্প না ভাঙায় বেঁচে গিয়েছিলেন স্মিথ।

গ্লেন ম্যাক্সওয়েল এক ছক্কা হাঁকিয়েই ৭ করে অক্ষরের বলে বোল্ড হন। এরপর হাল ধরেন অ্যালেক্স ক্যারে। রানআউটের ফাঁদে পড়ার আগে ৫৭ বলে ৬১ রানের ইনিংস খেলে দিয়ে যান তিনি। ক্যারের ইনিংসে ছিল ৮টি চারের সঙ্গে ১টি ছক্কা।

ভারতের মোহাম্মদ শামি ৩টি এবং বরুণ চক্রবর্তী আর রবীন্দ্র জাদেজা নেন দুটি করে উইকেট।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ