‘খুচরা পাপী’-তে তারা দুজন

জুটি হয়ে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন দুজনে। কখনো গ্রামের প্রান্তিক কোনো দম্পতি কখনো বা শহরের নাগিরক জীবনের মিষ্টি প্রেমযুগলের চরিত্রে তারা দর্শক মাতিয়েছেন। মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি আবারও ফিরলেন জুটি হয়ে। সম্প্রতি তারা শুটিং করেছেন ‌‘খুচরা পাপী’ নামের নাটকে।

জিয়া উদ্দিন আলমের নির্দেশনায় নাটকের চিত্রনাট্য রচনা করেছেন জুয়েল এলিন। নাটকটিতে মোশাররফ করিম মোশাররফ নামেই অভিনয় করেছেন। তার বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানানে পরিচালক আলম।

তিনি বলেন, ‘দীর্ঘ এক যুগ পর আমি মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে নাটক করলাম। আনন্দটাই হচ্ছে অন্যরকম। আগামী ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে। আশা করছি ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে আমাদের ‘খুচরা পাপী’।’

এ নাটকে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। সে আগের চেয়ে অনকে গুছানো ও পরিচ্ছন্ন নির্মাতা এখন। ভালো গল্প বাছাই করেছে। আমার মনে হয় এই নাটকটি ঈদে দর্শককে আনন্দ দেবে।’

‘খুচরা পাপী’ নাটকে আরও অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রকি খান, মারিয়া, সীমান্ত, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, সিদ্দিক মাস্টার প্রমুখ। চিত্রগহনে ছিলেন শরীফ রানা, সম্পাদনায় টিডি দীপক।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স