যে কারণে নায়িকা হওয়ার ইচ্ছা পূরণ হয়নি”তানিয়া বৃষ্টি”

অভিনেত্রী হতেই চেয়েছিলেন তানিয়া বৃষ্টি। তবে ইচ্ছে ছিল বড় পর্দায় নায়িকা হবেন। কিন্তু সেই আশা তার সেভাবে পূরণ হয়নি। এর পেছনে আছে অস্বস্তিকর এক ঘটনা, যা মনে করতে চান না এই অভিনেত্রী।

ছোটপর্দার নায়িকা হিসেবে নিয়মিত নাটকে অভিনয় করছেন বৃষ্টি। গত ঈদুল ফিতর ও তার পরে তার অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে। সেসবের মধ্যে ‘ছোবল’, ‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’, ‘সব দোষ হোসেন আলীর’, ‘কাছের মানুষ’, ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’ উল্লেখযোগ্য। এই নাটকগুলোতে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। ইচ্ছে পূরণ করতে সিনেমার দিকে ঝুঁকেছিলেনও। কিন্তু অভিজ্ঞতা ভালো না।

‘ঘাসফুল’ সিনেমায় অভিনয় করেন বৃষ্টি। চেয়েছিলেন সিনেমায় অভিনয় চালিয়ে যাবেন। কিন্তু সেটা আর হয়নি। কারণ জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল, সেসব আর নিতে পারছিলাম না। সে কারণেই আর সিনেমায় কাজ করা হয়নি। হয়তো একদিন হবে।’

বৃষ্টিকে শিগগিরই দেখা যাবে ‘চেয়েছিলাম’ নামে একটি নাটকে। সেখানে শিউলি চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকের গল্পে একটি প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তার প্রেমে পড়েন। একপর্যায়ে দেখেন ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার সাবেক প্রেমিক। তানিয়া বৃষ্টি বলেন, ‘এই নাটকের গল্পটা অসাধারণ। পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে।’

‘চেয়েছিলাম’ নাটকের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে লিখেছেন আপেল আকবর এবং পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। তিনি বলেন, ‘কর্পোরেট প্রতিষ্ঠানের নানা অসঙ্গতি নিয়ে নাটকের গল্প সাজানো হলেও প্রেম-ভালোবাসাও আছে এতে। আশা করছি দর্শকরা খুবই ইনজয় করবে।’

দূর্বার টেকনোলজিস লিমিটেডের ব্যানারে গত ২৫ আগস্ট থেকে রাজধানীর উত্তরা ও শ্যামলীসহ বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিগগিরই নাটকটি দেখা যাবে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। তানিয়া বৃষ্টি ছাড়া এ নাটকে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মিলি বাশার, আনোয়ার শাহী, সম্পা রেজা, হারুন রশিদ বান্টি, বাশার বাপ্পি, খায়রুল ইসলাম প্রমুখ।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান