পেসার অ্যাটকিনসনের সেঞ্চুরি, ৪২৭ রানে থামলো ইংল্যান্ড

লর্ডস প্রথম দিন জো রুটের রেকর্ড সেঞ্চুরির ওপর ভর করে দ্রুত গতিতে রান তুলেছিলো স্বাগতিক ইংল্যান্ড। দিন শেষে তারা থেমেছিলো ৭ উইকেটে ৩৫৮ রানে। যদিও ১৪৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন জো রুট। তবে ৭৪ রান নিয়ে ব্যাট করছিলেন পেসার হিসেবে দলে সুযোগ পাওয়া গাস অ্যাটকিনসন।

দ্বিতীয় দিন ব্যাট করতে নমে জো রুটের মত তিন অংকের ঘরে পৌঁছালেন অ্যাটকিনসন। ক্রিকেটীয় জীবনে অ্যাটকিনসনের এটাই প্রথম সেঞ্চুরি। এর আগে ঘরোয়া ক্রিকেটেও কখনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। প্রথমশ্রেণির ক্রিকেটে অ্যাটকিনসনের ব্যাটে সর্বোচ্চ রান ছিল ৯১।

কিন্তু এ নিয়ে মাত্র ৫ম টেস্ট খেলতে নামা ২৬ বছর বয়সী এই ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে সেঞ্চুরি করে অনার্সবোর্ডে নাম তোলার গৌরব অর্জন করে ফেললেন। শেষ পর্যন্ত ১১৫ বলে ১১৮ রান করে আউট হন গাস অ্যাটকিনসন।

আগেরদিনের সঙ্গে দ্বিতীয় দিন আর মাত্র ১৪ ওভার খেলার সুযোগ পায় ইংলিশরা। ৪২৭ রান করে অবশেষে অলআউট হয় তারা। ম্যাথিউ পটস ২১ এবং ওলি স্টোন ১৫ রান করে আউট হন। ওপেনার বেন ডাকেট করেছিলেন ৪০ রান।

লঙ্কান বোলারদের মধ্যে আসিথা ফার্নান্দো একাই নেন ৫ উইকেট। ২টি করে উইকেট নেন মিলান রথনায়েকে এবং লাহিরু কুমারা। ১টি নেন প্রাবাথ জয়সুরিয়া

জবাব দিতে নেমে ৩৫ রানের মধ্রে ৩ উইকেট হারিয়ে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। ৭ রান করে নিয়ে নিশান মধুশঙ্কা এবং দিমুথ করুনারত্নে আউট হয়ে যান। ১২ রান করে আউট হলেন পাথুম নিশাঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ব্যাট করছেন ১ রান নিয়ে।

  • Related Posts

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের সময় তীব্র কম্পনে…

    Continue reading
    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইরানের রাজধানী তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে উঠেছে তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং…

    Continue reading

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল

    বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত তামিম

    বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত তামিম

    মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

    মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

    রাম চরণের ‘পেড্ডি’ তিন দিনেই আয় করলো ১৪৪ কোটি রুপি

    রাম চরণের ‘পেড্ডি’ তিন দিনেই আয় করলো ১৪৪ কোটি রুপি