‘রাজনৈতিক পরিচয়ে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না’

নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিচালকদের সম্মান পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম। তবে রাজনৈতিক পরিচয়ে সংগঠনকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বানও জানিয়েছেন তিনি। অভিনয়, পরিচালনার পাশাপাশি সংগঠনে সময় দিয়ে একে চাঙ্গা করতে নানা উদ্যোগের কথা জানালেন বরেণ্য এই অভিনেতা।

গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। সভাপতি হিসেবে সবার রায় পেয়ে উদ্বেলিত অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সংগঠনকে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়ে জাগো নিউজকে তিনি বলেন, ‘আমরা একটা লিখিত ইশতেহার দিয়েছি। সেখানে বলা হয়েছে, এই সংগঠনটা সক্রিয় ও গতিশীল করাই হবে আমাদের প্রধান কাজ। এর সঙ্গে নির্মাতাদের সম্মান পুনরুদ্ধার ও তার মর্যাদার জায়গাটাও পরিষ্কার করা হবে।’

চারদিকে সংস্কারের হাওয়া বইছে। ডিরেক্টরস গিল্ডে কি কোনো সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করেন? এমন প্রশ্নে অভিনেতা বলেন, ‘সংস্কারের বিষয়টা পার করে এসেছে এই সংগঠন। একটি সংস্কার কমিটি প্রয়োজনীয় সংস্কার করেছে। তার মধ্যে একটা পুরোনো ইসি কমিটি ছিল, তারা নির্বাচনের ব্যবস্থা করেছে। আপাতত আর কোনো সংস্কার এখানে জরুরি নয়।’

সংগঠনের সভাপতি হিসেবে পূর্ব অভিজ্ঞতা রয়েছে এই অভিনেতার। তবু সংগঠন পরিচালনার চ্যালেঞ্জগুলো কী, সেসব বিষয়ে কী ভাবছেন? জানতে চাইলে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এটা একটা অরাজনৈতিক সংগঠন। যারা কাজ করবেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে কাজ করবেন। ব্যক্তিগতভাবে কারো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, সেই পরিচয় নিয়ে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আমার মনে হয় এ ছাড়া আর তেমন কোনো চ্যালেঞ্জ এখানে নেই।’

সংগঠন ও নাট্য পরিচালনা। এসব দায়িত্বের পর পর্দায় তার উপস্থিতি কি কমে যাবে? এমন প্রশ্নে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমি পর্দায় খুব বেশি উপস্থিত থাকি তা নয়। কাজের পর যতটুকু সময় পাওয়া যায়, আমি মনে করি অতটুকুই যথেষ্ট।’

সম্প্রতি মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। ‘সুড়ঙ্গ’ সিনেমায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছে। পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় অন্তত তিনটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের