মালয়েশিয়া ইএসকেএলের টার্মিনেশন স্থগিত করল হাইকোর্ট

মালয়েশিয়া অবস্থান করা বাংলাদেশি প্রবাসীদের সেবা প্রদানকারি ওয়ান স্টপ সার্ভিসেস আউটসোর্সিং কোম্পানি এক্সপ্যাট সার্ভিস কুয়ালালামপুরের (ইএসকেএল) টার্মিনেশন স্থগিত করেছে বাংলাদেশের হাইকোর্ট। সম্প্রতি এ রায় দেওয়া হয়।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ২০২৩ সালের ২২ সেপ্টেম্বরে বাংলাদেশ হাইকমিশন ইএসকেএলের সঙ্গে চুক্তি করে।  বছর না যেতেই ২০২৪ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশনের এক নোটিশের মাধ্যমে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। 

চুক্তির ৮ (বি) ধারায় বর্ণিত শর্তাবলী অনুসারে, চুক্তি সমাপ্তির জন্য ২০২৪ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন ইএসকেএলকে তিন মাসের লিখিত নোটিশ দেয়।  চুক্তির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, ২০২৫ সালের ২ মার্চের মধ্যে চুক্তির আওতাধীন সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইএসকেএলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় বেধে দেয় হাইকমিশন। 

ইএসকেএলের এমআরপি ও ই-পাসপোর্ট সেবা প্রদানে সরকারি অনুমতি থাকলেও হাইকমিশনের পাসপোর্ট উইং যাতে দ্রুত ও সহজে এমআরপি প্রসেসিং পরিচালনা করতে পারে সেজন্য ই-পাসপোর্ট ও ভিসা প্রসেসিংয়ের জন্য চুক্তি হয়। 

চুক্তির ৮(বি) ধারায় বলা হয়, এক বছর চুক্তির মেয়াদ সফলভাবে পার করার পরে অবশ্যই পাঁচ বছর বাড়ানো হবে।  তবে চুক্তি না মেনে মেয়াদ বাড়ানো হচ্ছে না।  এতে করে বিপাকে পড়বেন মালয়েশিয়া প্রবাসীরা।  তাদের কথা চিন্তা করে ইএসকেএল টার্মিনেশনের বিপরীতে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে। গত ১৭ ফেব্রুয়ারি  বাংলাদেশ হাইকোর্ট  হাইকমিশনের টার্মিনেশনের উপর স্থগিতাদেশ দেয়। 

গত কয়েক মাসে ওয়ান স্টপ সার্ভিস পাওয়া প্রবাসীদের মতে, প্রত্যেকটি বহিঃরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার নাগরিক পাসপোর্ট নবায়ন, এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করতে হাইকমিশনের দ্বারস্থ হন। কিন্তু হাইকমিশনের দীর্ঘসূত্রিতা, অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্যের কারণে যদি প্রবাসীরা সীমাহীন দুর্ভোগের শিকার হন তবে প্রবাসী আয়ের উপর নির্ভর দেশের অর্থনীতি হুমকির মধ্যে পড়তে বাধ্য। এরই ধারাবাহিকতায় বার বার রেমিটেন্স শাটডাউনের মত অর্থনৈতিক বিধ্বংসীর এমনই হুমকি আসে মালয়েশিয়া প্রবাসীদের একটি অংশ থেকে। তাদের চাওয়া পাসপোর্ট ইস্যু নিয়ে সকল সমস্যার দ্রুত সমাধান।

এ বিষয়ে লিংকন ইউনিভার্সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. জাহিদ সিরাজ চৌধুরী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ইএসকেএলের সেবা সম্পর্কে অবগত। তাদের পুরো প্রক্রিয়াটি এতটাই সহজ ও দ্রুত যে আমি অভিভূত।  যেখানে হাই কমিশনে গেলে সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে কাজ করা হয়, সেখানে ইএসকেএল একই ছাদের নিচে দ্রুত সময়ের মধ্যেই একই কাজ সম্পন্ন করছে।  কোনো দালাল নেই, কোনো অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর