আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

টস হয়নি, একটি বলও মাঠে গড়ায়নি। তুমুল বৃষ্টির কারণে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অর্থ্যাৎ, দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেয়া হলো ১টি করে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো দুই দলই। অস্ট্রেলিয়া হারিয়েছিলো ইংল্যান্ডকে এবং দক্ষিণ আফ্রিকা হারিয়েছিলো আফগানিস্তানকে। দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির কারণে খেলতে না পারায় পয়েন্ট হলো ভাগাভাগি।

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তার আগে থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়। উইকেট ত্রিপলে ঢেকে রাখা হলেও বৃষ্টির তোড় বেশি হওয়ার কারণে আউটফিল্ড ছিল পুরো পানিতে ভর্তি। তবুও সময়মত বৃষ্টি থামলে ৯০ মিনিটের মধ্যে মাঠ প্রস্তুত করে ফেলা যেতো। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

আইসিসি ইভেন্টে ‘বৃষ্টি দুর্ভাগ্য’ সব সময়ই ভর করে দক্ষিণ আফ্রিকার ওপর। সেই ১৯৯২ বিশ্বকাপ থেকে শুরু। এরপর অনেকবারই বৃষ্টির কবলে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বা বাদ পড়ার পরিস্থিতি তৈরি হওয়ার মুখোমুখি হতে হয়েছে প্রোটিয়াদের।

এবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কবলে পড়লো তারা। যদিও এখনও পর্যন্ত নিশ্চিত নয় তাদের ভাগ্যে কী রয়েছে। কারণ, এখনও গ্রুপ পর্বে একটি করে ম্যাচ বাকি। দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের।

এ ক্ষেত্রে তাদের সামনে কঠিন পথ বাকি। ইংল্যান্ড প্রথম ম্যাচে ৩৫১ রান করেও হেরেছিল। পরের দুই ম্যাচের একটি আফগানিস্তানের বিপক্ষে। ইংলিশরাই ফেবারিট। সে ক্ষেত্রে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচটা হবে সেমিফাইনালে ওঠার নির্ধারক। ইংল্যান্ড যদি পরের দুই ম্যাচই জিতে যায়, তাহলে বিদায় ঘটতে পারে দক্ষিণ আফ্রিকারই। আর যদি ইংলিশদের হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা, তাহলে তারাই উঠবে সেমিতে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। কারণ, অসিদের শেষ ম্যাচটির প্রতিপক্ষ আফগানিস্তান। ওই ম্যাচে যদি অঘটন না ঘটে, তাহলে অস্ট্রেলিয়ায়ই উঠবে সেমিফাইনালে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর