টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তায় গাছ ফেলে চার বাসে ডাকাতি

টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গজারি গাছ ফেলে অবরোধ করে শিক্ষাসফরে যাওয়ার চারটি বাসে ডাকতির ঘটনা ঘটছে। এসময় প্রায় অর্ধ লাখ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে ডাকাত দলের সদস্যরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী-ঘাটাইল সড়কের মালিরচালা এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস শিক্ষাসফরের উদ্দেশ্যে নাটোরে যাচ্ছিলেন। বাসগুলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী-ঘাটাইল সড়কে পৌঁছালে ডাকাত দল সড়কে গজারি গাছ ফেলে তাদের বাস আটকায়। পরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।

এ সময় শিক্ষার্থীরা চিৎকার করতে থাকলে এক শিক্ষার্থীর গলায় রাম দা ঠেকিয়ে সর্বস্ব লুট করা হয়। ওই শিক্ষার্থীর বরাত দিয়ে সোয়াইতপুর উচ্চ বিদয়ালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম রুবেল জানান, ডাকাতদলের কয়েকজন প্রথমে সড়কে গাছ ফেলে। পরে গাড়ির ড্রাইভারকে অস্ত্রে মুখে জিম্মি করে গাড়িতে ঢুকে পড়ে। সে সময় গাড়িতে থাকা লোকজনের গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায়। তখন বাসে থাকা ছাত্র-ছাত্রীরা চিৎকার শুরু করলে মেরে ফেলার হুমকি দেয়। আতঙ্কে যার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছে।

তিনি আরও জানান, ডাকাতি কালে প্রায় অর্ধ লাখ নগদ টাকা, ৮টি মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে একই স্থানে ডাকাতির শিকার হন সাগরদিঘী এলাকার আজমত আলী নামের এক ব্যক্তি। ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ২০ হাজার টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, রাতে ওই সড়কে যাওয়ার পথে একদল ডাকাত পথরোধ করে। বাধা দিতে গেলে তারা হাত-পা বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে জঙ্গলে ফেলে চলে যায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা টাকা, মোবাইল ও মোটরসাইকেল নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. জলিল মিয়া বলেন, ‘সাগরদিঘী-ঘাটাইল সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতির ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অভাবের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাত হলেই এই সড়কটি আতঙ্কের নাম হয়ে ওঠে।’

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম লিটন ভূঁইয়া বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় ডাকাতরা বারবার একই জায়গায় হামলা চালাচ্ছে। আমরা রাতে চলাফেরা করতে ভয় পাই। এখানে একটা পুলিশ চেকপোস্ট স্থাপনের দাবি করেন তিনি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর