পদত্যাগ করলেন ইউনিলিভার সিইও

হঠাৎ পদত্যাগ করেছেন যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক সংস্থা ইউনিলিভারের প্রধান নির্বাহী (সিইও) হাইন শুমাচার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুমাচারের স্থলাভিষিক্ত হচ্ছেন ইউনিলিভারের চিফ ফিনান্সিয়াল অফিসার ফার্নান্দো ফার্নান্দেজ। তিনি আগামী ১ মার্চ থেকে নতুন দায়িত্ব নেবেন।

ইউনিলিভারের চেয়ারম্যান ইয়ান মিকিন্স বিবৃতিতে বলেন, বোর্ড ফার্নান্দোর কার্যকরী এবং ফলাফল-ভিত্তিক দৃষ্টিভঙ্গি ও দ্রুত পরিবর্তন সাধনের সক্ষমতায় মুগ্ধ।

মিকিন্স আরও জানান, বোর্ড ফার্নান্দেজের নেতৃত্বের সক্ষমতায় খুবই আত্মবিশ্বাসী, যাতে তিনি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ব্যবস্থাপনা দলের নেতৃত্ব দিতে পারেন এবং দ্রুততার সঙ্গে (বৃদ্ধির পরিকল্পনা) এর সুবিধা অর্জন করে সংস্থার সম্ভাব্যতার ভিত্তিতে শেয়ারহোল্ডারদের চাহিদা পূরণ করতে পারেন।

এদিকে, অর্থনৈতিক সেবা প্রতিষ্ঠান হাগ্রিভেস ল্যানসডাউনের সিনিয়র ইকুইটি বিশ্লেষক ম্যাট ব্রিটজম্যান শুমাচারের পদত্যাগকে ‘একটি আশ্চর্যজনক মোড়’ হিসেবে উল্লেখ করেছেন।

এক নোটে তিনি লিখেছেন, এই অপ্রত্যাশিত পরিবর্তনটি হয়তো ইউনিলিভারের নতুন সংস্করণটি বাস্তবায়নে সহায়তা করবে, যার জন্য বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে।

ডাভ সাবান, হেলম্যানস মেওনিজ, ভ্যাসলিনের মতো অনেক পরিচিত ব্র্যান্ডের মালিক ইউনিলিভার। সংস্থাটির মুনাফা বাড়ানোর কৌশলের অন্যতম অংশ হলো তাদের বিশাল আইসক্রিম ব্যবসাকে আলাদা করা।

গত বছর ইউনিলিভার জানিয়েছিল, এই বিচ্ছিন্নকরণ তাদের একটি সহজ, আরও মনোনিবেশিত সংস্থা হয়ে উঠতে সাহায্য করবে। কারণ তাদের আইসক্রিম ব্যবসার ‘স্বতন্ত্র বৈশিষ্ট্য’ রয়েছে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?