নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি না করে আসুন আমরা এক থাকি সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আসুন আমরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি না করে এক থাকি। দেশ ও জাতি যেন একসঙ্গে থাকতে পারি সেদিকে কাজ করতে হবে আমাদের।

তিনি বলেন, যদি ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজ বলে দিলাম, না হলে আপনারা বলবেন আমি সতর্ক করিনি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ‘পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন আমি সতর্ক করিনি। আপনারা যদি ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজ বলে দিলাম, না হলে আপনারা বলবেন আমি সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি।

তিনি বলেন, আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা-চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিনশেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলেই দেশ উন্নত হবে, দেশটা সঠিক পথে পরিচালিত হবে। বিশ্বাস করেন না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাবো। ওদিকে আমরা যেতে চাই না।

সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না উল্লেখ করে সেনাপ্রধান বলেন, একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি- সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারও কারও। কি কারণে এই বিদ্বেষ আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাইনি। সেনাবাহিনী এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনী কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের সাহায্য করুন আমাদের আক্রমণ করবেন না। আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দিন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করবো। আমরা একসঙ্গে থাকতে চাই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

সেনাবাহিনী প্রধান আরও বলেন, আজ দেশের এই ক্রান্তিলগ্নে সব বাহিনী, সব অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে, শুধু সেনাবাহিনী টিকে আছে। টিকে থাকার কারণ ডিসিপ্লিন। তারপরও আমার অফিসারকে আদেশ দিয়েছি, কারও বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এমন অপরাধী সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে। এটা আমার ঢালাও নির্দেশ। সেই হিসেবে আমার কাছে প্রস্তাব এসেছে। কোনো কোনো প্রস্তাবে আমি নিজে থেকে যোগ করে বেশি দিয়েছি। ন্যায়-নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকবো।

নিজের অন্য কোনো আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে তিনি বলেন, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসবো। লাস্ট সেভেন মান্থথ আই হ্যাভ আনাফ।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?