খাদ্যে বিষক্রিয়ায় মালদ্বীপে ১৬ বাংলাদেশি হাসপাতালে

মালদ্বীপের ইমিগ্রেশন ডিটেনশনে আটক ১৯ অভিবাসীকে খাদ্যে বিষক্রিয়ার কারণে স্থানীয় একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনই বাংলাদেশি।

মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে,  গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে ফেজ-২ এর ইমিগ্রেশন ডিটেনশনে এ ঘটনা ঘটে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে প্রাথমিকভাবে ১৭ জন অভিবাসীকে হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে রোববার সকালে আরেক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মোট ১৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে ১৬ জন পুরুষ এবং তিনজন নারী। আক্রান্ত অভিবাসীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় বলে জানায় ইমিগ্রেশন বিভাগ।

মালদ্বীপের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ সময় সংবাদকে বলেন, মূলত শনিবার রাতে খাওয়ার পর প্রবাসীদের শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসা শেষে তাদের নিয়ে যাওয়া হয়েছে। তারা বর্তমানে ভালো আছে এবং এই ১৯ অভিবাসীর মধ্যে ১৬ জনই প্রবাসী বাংলাদেশি ছিল বলে জানান তিনি।

বর্তমানে মালদ্বীপ পুলিশ এবং ইমিগ্রেশন বিভাগসহ এই ঘটনার তদন্ত শুরু করছেন। তবে, ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ডিটেনশন সেন্টারে মূলত নির্বাসিত করার অপেক্ষায় থাকা অবৈধ অভিবাসীদের রাখা হয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর