হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এডিএম মাইদুল হাসান বলেন, সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল শ্রমিকের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডে নতুন চালক গাড়ি নিয়ে এলে সমিতিতে ৮ হাজার ৫০০ টাকা করে ভর্তি ফি দিতে হয়। গত ৮-১০ বছরে প্রায় ১৭ লাখ টাকা সমিতিতে জমা হয়। সমিতির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন মাছুম তালুকদার।

দেখভাল করেন মালিক সমিতির সভাপতি আলিমুল চৌধুরী। দীর্ঘদিন ধরে সমিতির হিসাব দেওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে আজিজুর রহমানের নেতৃত্বে শ্রমিকরা পৃথক আরও একটি সমিতি করেন। ওই সমিতির মালিক পক্ষের সভাপতি করা হয় ইলিয়াস মিয়াকে। এরপর থেকে দুটি বিরোধ লেগে রয়েছে। একাধিকবার তাদের মধ্যে হামলা সংঘর্ষ হয়। কয়েকবার সালিশে তা সমাধানও হয়। রোববার ফের দুই পক্ষ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের পক্ষে আজমিরীগঞ্জ পৌর এলাকা, নগর গ্রাম, শিব পাশা, পশ্চিমভাগসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আরব আলীকে (৭০) হবিগঞ্জ সদর হাসপাতাল এবং মোতালিব (৪৬), লুৎফুর (৫২), রায়হান (২০), জাফর (৩৫), দিলোয়ার (৩১), আল আমিন (৩০), বিনু (৪৪), রফিকুল (৪৬), সাদেক (৪৫), ফজলু (৪৩), আবুল (৩০), ইলিয়াসকে (৫০) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!