অসুস্থ পোপ ফ্রান্সিসের অবস্থা ‌‌‌‌‌‌‌‌‌‌‌‘আশঙ্কাজনক’

বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভোগা পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে ভ্যাটিকান।

ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, ৮৮ বছর বয়সী পোপ সচেতন আছেন, তার আর্মচেয়ারেও বসতে পারছেন। তবে তাকে ‘উচ্চ প্রবাহের’ অক্সিজেন দিতে হচ্ছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরুর অবস্থা শনিবার আরও খারাপ হয়েছে। এর মধ্যে তাকে রক্তও দিতে হয়েছে।

রোমের জেমেলি হাসপাতালে পোপের নিউমোনিয়ার চিকিৎসা চলছে। রক্তশূন্যতার কারণে প্লেটলেট কমে যাওয়ায় তাকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়।

ভ্যাটিকান বলেছে, হলি ফাদারের অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি এখনো বিপদমুক্ত নন।

পোপ তার স্বাস্থ্য সম্পর্কে তথ্য প্রকাশের বিষয়ে নির্দেশনা দেওয়ার পর ভ্যাটিকান প্রতিদিন বিবৃতি দিয়ে তার শারীরিক অবস্থা জানাচ্ছে।

তবে শনিবারের বিবৃতিতে ভ্যাটিকান যা বলেছে, তাতে পোপের অবস্থার অনেক বেশি খোলামেলা ও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যেমনটা সাধারণত হয় না।

চিকিৎসকরা আগের দিনও বলেছিলেন, প্রথমবারের মতো ওষুধে সাড়া দিচ্ছেন পোপ। তবে পোপের অবস্থা যে বেশ জটিল, সেটা তার চিকিৎসকদের কাছেও স্পষ্ট।

শুক্রবার তারা বলেছিলেন, পোপের অবস্থা এতটাই নাজুক যে পরিস্থিতির সামান্যতম পরিবর্তনেও বিপর্যয় ঘটে যেতে পারে।

টানা কয়েক দিন শ্বাসকষ্টে ভোগার পর গত ১৪ ফেব্রুয়ারি পোপকে হাসপাতালে ভর্তি করা হয়।

২১ বছর বয়সে পোপ ফ্রান্সিসের ফুসফুসের একটি অংশ অপসারণ করতে হয়েছিল। পরে বেশি বয়সে তার ফুসফুসের চারপাশে এক ধরনের প্রদাহ তৈরি হয়। সে কারণে তিনি ফুসফুস সংক্রমণের ঝুঁকিতে ছিলেন।

গত ১২ বছরে এই আর্জেন্টাইনকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের মার্চ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে তিনি তিন রাত হাসপাতালে ছিলেন।

পোপের সর্বশেষ যে অবস্থা ভ্যাটিকান জানাল, তা বিশ্বজুড়ে ক্যাথলিকদের উদ্বিগ্ন করবে, যারা সর্বক্ষণ পোপের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর