এভারটনের বিপক্ষে নাটকীয় ড্র ম্যানইউর

খেলার মূল সময়ের শেষ দিকে ব্রুনো ফার্নান্দেস ও ম্যানুয়েল উগার্তের গোলে এভারটনের বিপক্ষে নাটকীয়ভাবে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে পিছিয়ে পড়ে অবশেষে ২-২ গোলে ড্র করেছে রুবেন অ্যামোরিমের শিষ্যরা।

শনিবার ঘরের মাঠ গডিসন পার্কে যোগ করা সময়ে একটি পেনাল্টি পেয়েছিল এভারটন। তবে ভিএআর পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত বদলে ফেলেন রেফারি। ফলে স্বাগতিকদের জয় হাতছাড়া হয়।

১৯ মিনিটে ম্যানইউর বাজে ডিফেন্ডিংয়ের সুযোগে ফর্মে থাকা স্ট্রাইকার বেতো গোল করে এগিয়ে দেন এভারটনকে। ৩৩ মিনিটে আবদুলায়ে ডুকুরের গোলে এভারটন ব্যবধান দ্বিগুণ করলে ম্যানইউর ফেরার লড়াই আরও কঠিন হয়ে পড়ে।

বিরতির পর ম্যানইউর পারফরম্যান্সে উন্নতি ঘটে। ৭২ মিনিটে অধিনায়ক ফার্নান্দেস ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করেন। এরপর ম্যাচের শেষ দশ মিনিট বাকি (৮০ মিনিটে) থাকতে দুর্দান্ত শটে সমতা ফেরান উগার্তে (২-২)।

শেষ মুহূর্তে কঠিন বিপদে পড়তে যাচ্ছিলো ম্যানইউ। ৯৫ মিনিটে ডি-বক্সের ভেতর এভারটনের অ্যাশলি ইয়াংকে হালকা স্পর্শ করে ফেলে দেন ম্যানইউর হ্যারি ম্যাগুয়ের। একে ফাউল হিসেবে চিহ্নিত করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

এরপর পিচসাইড মনিটরে পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি অ্যান্ড্রু ম্যাডলি; যা স্বাগতিক দলের দর্শকদের মধ্যে তীব্র হতাশার জন্ম দেয়।

২৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে আছে ম্যানইউ। সমান ম্যাচে অ্যামোরিমের দলের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ১৪তম স্থানে এভারটন।

ম্যাচ শেষে ম্যানইউ কোচ অ্যামোরিম বলেন, ‘আমরা প্রথমার্ধে একেবারে অস্তিত্বহীন ছিলাম। আমাদের তিন পয়েন্ট দরকার এবং ম্যাচ জিততে হবে। সবচেয়ে খারাপ বিষয় হলো আমরা কোনো চাপ ছাড়াই বল হারাচ্ছি এবং যা করা দরকার তা করছি না। আমরা অনেক দুর্বল ছিলাম।’

ম্যানইউ আগের ১২ লিগ ম্যাচের ৮টিতে হারে। এ সুযোগে এভারটন ম্যানইউর ওপরে চলে যায়। ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবারের মতো এত ম্যাচ পরে ম্যানইউর ওপরে অবস্থান করছে এভারটন।

  • Related Posts

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading
    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল…

    Continue reading

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু