আড়াই ঘণ্টা পর ফের শীর্ষস্থান দখলে নিলো বার্সেলোনা

ব্যবধান মাত্র আড়াই ঘণ্টার। এ সময়ের মধ্যে সিংহাসর দখলের জন্য স্প্যানিশ লা লিগায় হয়ে গেছে দুটি সম্মুখ যুদ্ধ। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টায় ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মাস্তেলা স্টেডিয়ামকে কুরুক্ষেত্র বানিয়ে ৩-০ ব্যবধানে জিতে বার্সালোনার সিংহাসন দখলে নিয়েছিল অ্যাতলেতিকো মাদ্রিদ।

ওই রাতেই ২টায় মাঠে নেমে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে ফের শীর্ষস্থান দখল করেছে বার্সা। গোল দুটি করেছেন দানি ওলমো ও ফেরেন তোরেস।

দুর্দান্ত জয়ে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ তাদের চেয়ে এক পয়েন্ট পিছনে রয়েছে (৫৩)। রিয়াল মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, তবে তাদের একটি ম্যাচ হাতে রয়েছে। আজ রোববার জিরোনাকে আতিথ্য দেবে রিয়াল।

পুরো ম্যাচেই দুই দলের আক্রমণ ছিল নিষ্প্রভ, ধীরগতির খেলায় গোলের সুযোগ সৃষ্টি করতেও ব্যর্থ হচ্ছিলেন তারা। অবশেষে বার্সার হয়ে ৬২ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে শট নিয়ে গোলের খাতা খোলেন ওলমো।

ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে ৯৫ মিনিটে কাছ থেকে জোড়ালো শটে দ্বিতীয় গোল করেন তোরেস। এতে নিশ্চিত হয় বার্সেলোনার জয়।

স্প্যানিশ টিভি মোভিস্টার প্লাসকে ওলমো বলেন, ‘কোনো চাপ নেই। আমরা এখনো নিজেদের ভাগ্য নিজেদের হাতে রেখেছি এবং সেটাই ধরে রাখার দায়িত্ব আমাদের। এই ম্যাচ থেকে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নেওয়ায় আমি খুবই খুশি। কারণ লাস পালমাস অনেক ভালোভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল।’

প্রথমার্ধের শুরুতেই লাস পালমাসের ফরোয়ার্ড সান্দ্রোর দুর্দান্ত শট রুখে দেন বার্সার গোলরক্ষক ভয়চেক সিজনি। দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সা কোচ হানসি ফ্লিক মিডফিল্ডার ফারমিন লোপেজের বদলে দানি ওলমোকে নামানোর সিদ্ধান্ত নেন। জার্মান মাস্টারমাইন্ডের সিদ্ধান্তের ইতিবাচক প্রতিফলন হয় ৬২ মিনিটে।

লামিন ইয়ামালের চমৎকার পাস ধরে ওলমো ডি-বক্সের ভেতরে জায়গা খুঁজে নেন। দ্রুত ডান দিক থেকে বাঁ দিকে কেটে নিয়ে এক ঝাঁঝালো শট নেন, যা ক্রসবারে লেগে গোললাইন ভেদ করে যায়।

৮০ মিনিটে বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে বল লাগার পর লাস পালমাসের খেলোয়াড়রা পেনাল্টির আবেদন জানায়। তবে ভিএআর দীর্ঘ সময় পর সিদ্ধান্ত দেয় যে, আগে থেকেই অফসাইড ছিল, ফলে পেনাল্টি বাতিল হয়।

শেষ দিকে লাস পালমাস নিজেদের ভুলে গোল উপহার দেয় বার্সাকে। ৯৫ মিনিটে ভুল পাস থেকে দ্রুত বল কেড়ে নেয় বার্সা। রাফিনহার পাস ধরে তোরেস বাঁ পায়ের শটে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?