আফগানিস্তানের সামনে বড় লক্ষ্য বেধে দিলো দক্ষিণ আফ্রিকা

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে রান উঠবে না, এটা যেন চিন্তাই করা যায় না। হাই স্কোরিং উইকেটগুলোর একটি। বরাবরের মত এবারও দক্ষিণ আফ্রিকা করাচিতে রানের বন্যা বইয়ে দিলো আফগানিস্তানের সামনে। টস জিতে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটনের সেঞ্চুরি ও আরও তিনটি হাফ সেঞ্চুরির ওপর ভর করে আফগানিস্তানের সামনে ৩১৬ রানের লক্ষ্য বেধে দিলো প্রোটিয়ারা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগেরদিন খেলা হয়েছে দুবাইয়ে। আজ হলো করাচিতে এবং ‘বি’ গ্রুপের এটাই প্রথম ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।

ব্যাট করতে নেমে শুরু থেকেই খুব নিয়ন্ত্রিত ব্যাটিং করতে থাকে দক্ষিণ আফ্রিকা। যদিও ২৮ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হযে যান দুই ওপেনার রিকেলটন ও টনি ডি জর্জি। ২৮ রানের মাথায় আউট হয়ে যান টনি ডি জর্জি। এরপরই ঘূরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা মিলে গড়ে তোলেন ১২৯ রানের অনবদ্য জুটি।

অধিনায়ক টেম্বা বাভুমাকে ২৯তম ওভারের ৪র্থ বলে এলবিডব্লিউ আউট করেছিলেন মোহাম্মদ নবি। আম্পায়ার আউটের আঙ্গুল তুললেও রিভিউ নিয়ে বেঁচে যান বাভুমা। কিন্তু পরের বলেই ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনের আগে সেদিকুল্লাহ অটলের হাতে। ৭৬ বলে ৫৮ রান করে আউট হন বাভুমা।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করতে ১০১ বল খেলেন প্রায় ২৯ বছর ছুঁই ছুঁই রায়ান রিকেল্টন। যদিও ১০৩ রান করেই রানআউট হয়ে যান তিনি। এরপর রাশি ফন ডার ডুসেন, এইডেন মারক্রামরা ব্যাট হাতে ঝড় তোলেন। ৪৬ বলে ৫২ রান করে আউট হন ফন ডার ডুসেন। ৩৬ বলে ৫২ রান করে অপরাজিত থেকে যান এইডেন মারক্রাম।

ইনিংসের শেষ দুই বলে ফজলহক ফারুকিকে বাউন্ডারি এবং ছক্কা মেরে ১০ রান নিয়ে দলীয় স্কোর ৬ উইকেটে ৩১৫ রানে নিয়ে যান উইয়ান মুল্ডার। ৬ বল খেলে তিনি অবশ্য ১২ রানে অপরাজিত ছিলেন। মাঝে ডেভিড মিলার ১৪ রান করে আউট হন।

আফগান বোলারদের মধ্যে ২ উইকেট নেন মোহাম্মদ নবি। ১টি করে উইকেট নেন ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও নুর আহমদ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!