থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে নিহত চালক, আহত ২ শ্রমিক

ফরিদপুরের বোয়ালমারীতে ইট বোঝাইকৃত থ্রি-হুইলার (খেক্কর) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হামিম মোল্যা (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে থ্রি হুইলারে থাকা আরো দুই শ্রমিক।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বাইখির-বনচাকি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত থ্রি-হুইলারের চালক হামিম মোল্যা পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মান্নান মোল্যার ছেলে। আহতরাও একই এলাকার বাসিন্দা।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলার বাটা ব্রিকস নামে ইটভাটা থেকে ইট বোঝাইকৃত থ্রি-হুইলারটি (খেক্কর) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগরের উদ্দ্যেশে যাচ্ছিল।

দ্রুত গতির থ্রি-হুইলারটি মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকি মাদ্রাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে চালক হামিম ঘটনাস্থলেই মারা যান।

ইট বোঝাইকৃত গাড়ির সাথে থাকা আহত তারিকুল ইসলাম জানান, আমাকে ও আহত সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে আমরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেছি। দুর্ঘটনায় মারা যাওয়া হামিমের মরদেহ আমাদের সাথেই বাড়িতে আনা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে নিহত-আহতদের পাওয়া যায়নি। পরে হাসপাতালে গিয়েও কাউকেই পাওয়া যায়নি। পুলিশ পৌঁছানোর আগেই মরদেহ নিয়ে স্বজনরা মহম্মদপুর উপজেলার গ্রামের বাড়িতে চলে গেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে দুর্ঘটনা ও নিহত ব্যক্তির বিষয়ে অবগত করা হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!