বন্যায় শাকিব খানের ভূমিকা নিয়ে ভক্তদের নানা প্রশ্ন

দেশে ঘটে যাওয়া যে কোনো ঘটনায় অন্তত ফেসবুকে সরব থাকেন ঢালিউড তারকা শাকিব খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রহস্যময় নিরবতা ভর করেছিল তার ওপর। এবার ভয়াবহ বন্যায় দেশ ভেসে গেলেও তিনি নিরব ভূমিকা পালন করছেন। বরং গত ২০ আগস্ট ফেসবুকে জানিয়েছেন মালয়েশিয়ায় তার সিনেমা ‘তুফান’ মুক্তির খবর। সেখানে ভক্তরা দেশের বন্যাকবলিতদের জন্য তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

দেশের বন্যা পরিস্থিতিতে সক্রিয় বিনোদন অঙ্গনের তারকারা। কেউ কেউ বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন দুর্গত মানুষের কাছে। এ রকম সময়ে ঢালিউডের প্রধানতম তারকা শাকিব খােনর নিরবতায় বিস্মিত হয়েছেন অঙ্গনের অনেকে। শাকিব কি কোনো জটিলতায় পড়েছেন? জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। তার এই নিরবতায় কটাক্ষ করেছেন নেটিজেনদের অনেকে।

একজন লিখেছেন, ‘দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন শাকিব খান। এভাবে সবসময় দেশের বিপদে ঘুমিয়ে থাকুন।’ শাকিবের সর্বশেষ পোস্ট মালয়েশিয়ায় ‘তুফান’ ছবির প্রচারণা। সেখানে ইমদাদ মিলন লিখেছেন, ‘প্রিয় খান সাহেব, বন্যা বা বানভাসিদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি, ভক্ত হিসেবে এইটুকু অনুরোধ।’ এম এ মাসুদ লিখেছেন, ‘তুফান পরে নিয়ে আসেন, আগে বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনার কাছে জাতি এটা আশা করে। চুপচাপ থাকলে আপনাকে এ জাতি ছাড়বে না। সময়ের ব্যবধানে তা দেখতে পাবেন।’ মির্জা এম ইসলাম মউদুদ লিখেছেন, ‘ভাই, বন্যার্ত মানুষের জন্য আপনার পক্ষ থেকে ত্রাণ-সাহায্য দিন।’ এমডি আনিস বিডি নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘খান সাহেব, আপনি কোথায় আছেন। পারলে বন্যায় মানুষের পাশে দাঁড়ান। আপনাকে এই কয়েক দিন ধরে দেখা যায় না কেন?’

প্রসঙ্গত ২০২২ সালেও বন্যায় ডুবেছিল সিলেট-সুনামগঞ্জ। সেবার নিউইয়র্ক থেকে অফিসিয়াল ফেসবুকে বন্যার্তদের জন্য ত্রাণের ঘোষণা দিয়েছিলেন শাকিব। বাস্তবে সেই ত্রাণ পৌঁছেছিল কি না তা জানা যায়নি। তবে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, শাকিব খানের কোম্পানির পক্ষ থেকে এবারের বন্যায় সহযোগিতা পাঠানো হয়েছে। এ কারণে ব্যক্তিগত অংশগ্রহণ নিয়ে সরব নন এই তারকা।

গত ঈদুল আজহায় দেশে মুক্তি পায় শাকিব অভিনীত ছবি ‘তুফান’। পরে এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ছবিটি মুক্তির খবর শোনা যায়। গত ২৩ আগস্ট মালয়েশিয়ার কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে বলে জানা গেছে।

স্মরণকালের অন্যতম ভয়াবহ এই বন্যায় শাকিব নিরব থাকলেও সরব ছিলেন তার দুই নায়িকা ও সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছেন তারা। ভক্তদের প্রত্যাশা শাকিবও মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করবেন সবাইকে। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, শিগগিরই ভারতে নতুন সিনেমার শুটিংয়ে যাবেন তিনি।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান