সাতসকালে ভূমিকম্পে কাঁপল নয়াদিল্লি, আতঙ্কে রাস্তায় মানুষ

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এসময় আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অব স্পেশাল এডুকেশনের কাছে। মাটি থেকে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।

ভূমিকম্পের মাত্রা মাত্র ৪ হলেও কম্পন অনেক বেশি ছিল বলে অনেকেই মন্তব্য করেছেন। একজন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংশয় প্রকাশ করে লেখেছেন, ‘এটি কি সত্যিই ৪ মাত্রার ভূমিকম্প ছিল?’ আরেকজন সেখানে প্রতিউত্তরে লিখেছেন, এটি নিশ্চিতভাবেই ৪ মাত্রার চেয়ে বেশি ছিল।’

অপর এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘আমি ভবনের ওপরের তলার দিকে ছিলাম বলে হয়তো কম্পন বেশি অনুভব করেছি। আক্ষরিক অর্থেই পুরো ভবন দুলছিল।’

ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছিল।

এদিকে দিল্লি ও আশপাশের ভূমিকম্প নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থেকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আফটারশকের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকতে হবে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।’

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ