আমেরিকায় ভয়াবহ বন্যায় নিহত ৯, অন্ধকারে লাখ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে বিভিন্ন রাজ্যের সড়ক ও বাড়িঘর প্লাবিত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক লাখ পরিবার।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। বেশিয়ার জনগণকে সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে রাস্তায় বের হবেন না, জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।

জর্জিয়ায় বৃষ্টির ফলে উপড়ে পড়া একটি গাছের আঘাতে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যা নবম প্রাণহানির ঘটনা হিসেবে রেকর্ড হয়েছে।

কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলাইনা—এই আটটি রাজ্যে সপ্তাহান্তে বিভিন্ন মাত্রার ঝড়সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছিল। রাজ্যগুলোর বেশিরভাগই সেপ্টেম্বর মাসে হ্যারিকেন হেলেনের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পাওয়ারআউটেজ ইউএস জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে আট রাজ্যে রোববার রাত পর্যন্ত পাঁচ লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল।

সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে কেন্টাকিতে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, রাজ্যের কিছু অংশে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এর ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

কেন্টাকির গভর্নর জানিয়েছেন, তার রাজ্যে ৩০০টির বেশি সড়ক বন্ধ রয়েছে। তিনি জরুরি দুর্যোগ ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য হোয়াইট হাউজে আবেদন করেছেন।

রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সহায়তা অনুমোদন করেন এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, বন্যার সবচেয়ে ভয়াবহ দিক এখনো শেষ হয়নি। কেন্টাকি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক এরিক গিবসন বলেন, নদীগুলো আরও ফুলেফেঁপে উঠতে পারে।

জাতীয় আবহাওয়া সংস্থার জ্যেষ্ঠ পূর্বাভাসদাতা বব ওরাভেক বলেন, বন্যার প্রভাব কিছুদিন থাকবে, অনেক নদী ও খাল এখনো ফুলেফেঁপে উঠেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে একটি পোলার ভোর্টেক্স যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে, যার ফলে উত্তর রকি পর্বতমালা ও নর্দার্ন প্লেইনসে তাপমাত্রা দ্রুত কমে যাবে। কলোরাডোর ডেনভার শহরে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। সেখানে এরই মধ্যে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

  • Related Posts

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই অভ্যস্ততা দেখাচ্ছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয়ে শুরু করেছে টাইগাররা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে…

    Continue reading
    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী