যে ব্যক্তি দেশকে রক্ষা করে, সে আইন ভাঙতে পারে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরপরই বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। যা মধ্যে কয়েকটি আদেশের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আর এসব মামলার বিরুদ্ধে আইনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

নির্বাহী আদেশগুলোতে স্বাক্ষর করা যে অবৈধ কিংবা ভুল না, সেই ইঙ্গিত দিয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঊনবিংশ শতকের ফরাসি সেনানায়ক, সম্রাট ও রাজনীতিবিদ নেপোলিয়ন বোনাপার্টের একটি উক্তি উদ্ধৃত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ফ্রান্সের তৎকালীন সেনাপ্রধান নেপোলিয়ন বোনাপার্ট ১৮০৪ সালে নিজেকে দেশটির সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন। সেসময় দেওয়া এক ভাষণে একবার বলেছিলেন, যা কিছু দিয়ে দেশকে কিছু রক্ষা করা যায়, সেসব অবৈধ নয়।

শনিবার নেপোলিয়নের এই উক্তিকে অনুসরণ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, যিনি দেশকে রক্ষা করছেন, তিনি কখনো আইন বহির্ভূত কোনো কাজ করতে পারেন না।

২০ জানুয়ারি শপথ নেওয়ার পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এসব আদেশের মধ্যে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, সরকারি দাতা সংস্থা ইউএসএইডের কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো, বহির্বিশ্বে ও অভ্যন্তরীন সংস্থা ও দপ্তরে অর্থ বরাদ্দ স্থগিত করা, অর্থ সাশ্রয়ে সরকারি কর্মকর্তা-কর্মীদের ব্যাপক ছাঁটাইয়ের মতো আদেশও ছিল।

সম্প্রতি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, ইউএসএইডের কর্মীদের বাধ্যতামূলক ছুটি, অভ্যন্তরীণ সংস্থা ও দপ্তরে অর্থ বরাদ্ধ স্থগিত এবং সরকারি কর্মকর্তা-কর্মীদের ছাঁটাইয়ের আদেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক আদালতে। বিচারকরা এ আদেশগুলো আটকেও দিয়েছেন।

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে এখনো সরাসরি কোনো কথা বলেননি ট্রাম্প, তবে শনিবার তিনি ট্রুথ সোশ্যালে নিজের বক্তব্য পোস্টের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সবার্তায় বলেন, দেশের শীর্ষ নির্বাহীর ক্ষমতাকে আদালতের বিচারকরা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, যা কাম্য নয়।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী