নেতানিয়াহুর সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার (১৬ ফেব্রুয়ারি) জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। ইসরায়েল ও হামাসের মধ্যে শেষবারের জিম্মি-বন্দী বিনিময়ের একদিন পর তিনি মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন।

যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহে কাতারের রাজধানী দোহায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েল সফর শেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন রুবিও।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে এই অঞ্চলে এটিই প্রথম সফর রুবিওর। স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তিনি ইসরায়েলে পৌঁছান।

ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে ষষ্ঠ বিনিময়ে শনিবার হামাস গাজায় তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েলও ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। এর কয়েক ঘন্টা পরেই রুবিও তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন।

রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ ও এর ২০ লাখেরও বেশি বাসিন্দাকে স্থানান্তরিত করার প্রস্তাব কার্যকর করার প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বজুড়ে ব্যাপকভাবে নিন্দিত হয়েছে।

এই পরিকল্পনায় ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ অর্থাৎ খুব সুন্দর সমুদ্র সৈকত হিসেবে পুনর্গঠনের কল্পনা করা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে বিশ্ব নেতারা এটি প্রত্যাখ্যান করেছেন।

  • Related Posts

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই অভ্যস্ততা দেখাচ্ছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয়ে শুরু করেছে টাইগাররা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে…

    Continue reading
    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী