কুম্ভমেলায় যাওয়ার পথে বাসচাপায় ১০ ভক্ত নিহত

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে ১০ জন ভক্ত নিহত হয়েছেন। এ দুঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্রয়াগরাজ–মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় একটি বোলেরো গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ভক্তরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে কুম্ভমেলায় আসছিলেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। তিনি দ্রুত চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে কুম্ভমেলা থেকে ফেরার পথে মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মিনি-বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত নিহত হন।

এর আগে গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হয়ে ৩০ জন নিহত এবং ৬০ জন আহত হন। গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

  • Related Posts

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading
    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল…

    Continue reading

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু