মালয়েশিয়ায় কর্মচারীর হাতে বাংলাদেশি ব্যবসায়ী খুন

মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন রবিউল শেখ নামে বাংলাদেশি ব্যবসায়ী। এ ঘটনায় দোকান থেকে বাংলাদেশি কর্মচারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকার ‘এশিয়া পাওয়ার ডায়নামিক’ দোকানে এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই কর্মচারীকে গ্রেফতার করে। তবে, ওই কর্মচারীর নাম জানা যায়নি।

খুনের কারণ সম্পর্কে নিহত রবিউল শেখের এক আত্মীয় সময় সংবাদকে জানিয়েছেন, গ্রেফতারকৃত কর্মচারী ব্যবসায়ী রবিউল শেখের দোকানে দীর্ঘ দিন কাজ করছিলেন এবং বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে শুক্রবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানের ওই কর্মচারী তার মালিকের মাথায় ছুরিকাঘাত করেন। এরপর, আহত অবস্থায় দোকানের বাহিরে এসে মাটিতে লুটিয়ে পড়ে।

ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত থাকলেও, ঘটনার আকস্মিকতায় কেউ বাধা দেয়ার সাহস করেনি। পরবর্তীতে ঘটনাস্থলে রবিউলের মৃত্যু হয়।

এরপর স্থানীয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রবিউলের লাশ ও কর্মচারীকে গ্রেফতার করে নিকটস্থ থানায় নিয়ে যায়।

নিহত ব্যবসায়ী রবিউল শেখ বেশ কয়েক বছর ধরে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এ এশিয়া পাওয়ার ডায়নাকিম নামে একটি দোকান পরিচলনা করতেন। দোকান দেখাশোনার জন্য কয়েকজন বাংলাদেশিকেও সেখানে চাকরি দেন রবিউল।

খুনের শিকার রবিউল মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে ওই কর্মচারীর নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর