ট্রাম্প-মোদী বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: বিক্রম মিশ্রি

যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

হোয়াইট হাউজে ট্রাম্প ও মোদীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। ট্রাম্প ও মোদীর বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে ওয়াশিংটনে সাংবাদিকদের ব্রিফ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তার উদ্বেগ ও ভারত কীভাবে এই পরিস্থিতি দেখে তা জানিয়েছেন।

বাংলাদেশ নিয়ে ভারতের প্রত্যাশার কথাও ট্রাম্পের কাছে মোদী তুলে ধরেছেন বলে জানান মিশ্রি।

তিনি আরও বলেন, আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে যাবে যাতে আমরা গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে পারি। কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে এবং প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন।

এর আগে ট্রাম্প-মোদীর বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়। এক ভারতীয় সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ, এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল।

জবাবে ট্রাম্প বলেন, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্যি বলতে, শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি বাংলাদেশ (প্রসঙ্গটি) প্রধানমন্ত্রীর (মোদী) কাছে ছেড়ে দিচ্ছি।

তবে মোদী এই বিষয়ে পরে আর কোনো ব্যাখ্যা দেননি সাংবাদিক সম্মেলনে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ