রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিন বছর ধরে চলা যুদ্ধ কীভাবে বন্ধ হবে সে ব্যাপারে কিয়েভ যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে একটি জায়গায় পৌঁছাতে পারবে তখনই এই আলোচনা হবে।

জেলেনস্কি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের সঙ্গে যেকোনো আলোচনার জন্য প্রস্তুত। যদি তারা আমাদের কাছ থেকে আসা নির্দিষ্ট অনুরোধের সুনির্দিষ্ট উত্তর ও বিপজ্জনক পুতিন সম্পর্কে একটি সাধারণ ধারণা দেয় তাহলে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

এদিকে পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘তাৎক্ষণিকভাবে’ শুরু হচ্ছে। স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা টেলিফোনে কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি তার উপদেষ্টাদের কাছে স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করা তার অন্যতম লক্ষ্য।

ফোনালাপের পর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের ক্ষমতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছি এবং একে অপরের দেশে সফর করতেও রাজি হয়েছি। আমাদের দলগুলো এখনই আলোচনা শুরু করবে এবং আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বিষয়টি জানাবো।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক ফোনালাপের পর ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্পের এ ধরনের একতরফা কূটনৈতিক পদক্ষেপকে কিয়েভের কর্মকর্তারা ইউক্রেনের স্বার্থ উপেক্ষা করার শামিল বলে মনে করছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!